1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা সরকারের: স্বরাষ্ট্র উপদেষ্টা - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| ভোর ৫:৫৬|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা সরকারের: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ২৫, ২০২৫,
  • 446 Time View
অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা সরকারের: স্বরাষ্ট্র উপদেষ্টা
অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা সরকারের: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশজুড়ে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে জনগণের অংশগ্রহণ বাড়াতে পুরস্কার ঘোষণা করেছে সরকার। প্রতিটি উদ্ধার হওয়া অস্ত্রের জন্য নির্ধারিত অর্থমূল্য পুরস্কার হিসেবে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, উদ্ধার হওয়া অস্ত্রের ধরন অনুযায়ী নির্ধারিত পুরস্কার দেওয়া হবে। সেগুলো হলো:

প্রতিটি গুলি: ৫০০ টাকা, একটি এলএমজি (লাইট মেশিন গান): ৫ লাখ টাকা, একটি চায়না রাইফেল: ১ লাখ টাকা

একটি এসএমজি (সাবমেশিন গান): ১ লাখ ৫০ হাজার টাকা, একটি পিস্তল বা শর্ট গান: ৫০ হাজার টাকা

তিনি আরও জানান, যেসব ব্যক্তি বা সংস্থা এসব অস্ত্র উদ্ধারে সহায়তা করবেন, তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

 

বৈঠকে শুধু অবৈধ অস্ত্রই নয়, নিয়োগ বাণিজ্য এবং দুর্নীতির বিষয়েও গুরুত্বারোপ করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“বর্তমানে প্রশাসনে বড় পরিসরে নিয়োগ দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ায় দুর্নীতি বা ঘুষ লেনদেন যাতে না হয়, সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।”

 

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “সচিবালয় কিংবা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার আত্মীয়স্বজন বা পরিচিতজন যদি দুর্নীতি, ঘুষ বা নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

 

ব্রিফিংয়ের শেষাংশে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা এ বিষয়ে আরও বেশি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করুন। কোথাও কোনো অনিয়ম বা দুর্নীতির তথ্য থাকলে তা তুলে ধরুন। সরকার এই বিষয়ে সর্বাত্মক ব্যবস্থা নিতে প্রস্তুত।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork