1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
`আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই' - dailydeshkantha
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| বিকাল ৪:০৩|

`আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই’

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ১, ২০২৫,
  • 235 Time View
আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই
আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই

আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার হচ্ছে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “এই নিষেধাজ্ঞা অস্থায়ী না স্থায়ী—তা নিয়ে প্রশ্ন থাকলেও আপাতত এর প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। নির্বাচনের আগে তো নয়ই, এমনকি নিকট ভবিষ্যতেও নয়।”

বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষে সরকার এক মিনিটও ক্ষমতায় থাকার ইচ্ছা পোষণ করে না। ইতোমধ্যে বিচার ও সংস্কার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আইন মন্ত্রণালয়ে ৯–১০টি সংস্কার সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “আমরা একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের চেষ্টা করছি। রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

এর আগে বরিশাল সার্কিট হাউসে পৌঁছে নগরীর নতুন বাজার সংলগ্ন শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শন করেন আইন উপদেষ্টা। সেখানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

দেশে ধর্মীয় সম্প্রীতির উদাহরণ তুলে ধরে ড. আসিফ নজরুল বলেন, “বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। প্রত্যেক নাগরিকের সমানভাবে ধর্ম পালনের অধিকার রয়েছে। সারাদেশে দুর্গোৎসব আনন্দমুখর পরিবেশে পালিত হচ্ছে, যা প্রমাণ করে বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork