1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
আখেরি চাহার সোম্বা উপলক্ষে বায়তুল মুকাররমে দোয়া মাহফিল ও আলোচনা সভা - dailydeshkantha
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১০:৩২|
শিরোনামঃ
গোলমুন্ডা ইউনিয়নের দাঁড়ি পাল্লা মার্কার জনসভারূপ নিল বিশাল জনসমুদ্রে   দেশ পুনর্গঠনের রূপরেখা দিলেন তারেক রহমান: বিএনপি সরকারে আসলেই বাস্তবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা প্রয়োজনে লাশ হয়ে যাব, দাবি আদায় ছাড়া ফিরবো না কর্মসংস্থান ও জুলাই অভ্যুত্থানের বিচার, বিএনপির ইশতেহারে আরও যা থাকছে নওগাঁর আত্রাইয়ে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিয়াজি ভাজছেন চক শিমলার রাকিব: অবাক এলাকাবাসী রামগড়ে জিয়া পরিষদের উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ধানের শীষের পক্ষে মতবিনিময় দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না: নাহিদ বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ খেলবেনা পাকিস্তান : শেহবাজ শরীফ

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বায়তুল মুকাররমে দোয়া মাহফিল ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ২০, ২০২৫,
  • 314 Time View
আখেরি চাহার সোম্বা উপলক্ষে বায়তুল মুকাররমে দোয়া মাহফিল ও আলোচনা সভা
আখেরি চাহার সোম্বা উপলক্ষে বায়তুল মুকাররমে দোয়া মাহফিল ও আলোচনা সভা

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল। বুধবার (২০ আগস্ট) বাদ যোহর আয়োজিত এই ধর্মীয় আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান।
আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন বিশিষ্ট আলেম, নুরানী জামে মসজিদের খতিব ড. মুফতি মাওলানা কামরুল হাসান শাহীন।

সভাপতিত্বে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ। তিনি বলেন, “আখেরি চাহার সোম্বা মুসলিম উম্মাহর জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, দেশ ও জাতির কল্যাণ কামনা করা এবং পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে দৃঢ় করা।”

 

 

আখেরি চাহার সোম্বা হিজরি সনের সফর মাসের শেষ বুধবারে পালিত হয়। ইসলামী ঐতিহ্য অনুযায়ী, এদিন মহানবী হযরত মুহাম্মদ (সা.) দীর্ঘ অসুস্থতার পর কিছুটা সুস্থতা লাভ করেছিলেন। মুসলমানরা এ দিনটিকে স্মরণ করে বিশেষ দোয়া, ইবাদত ও প্রার্থনার মাধ্যমে পালন করে থাকেন।

আলোচনায় ড. কামরুল হাসান শাহীন বলেন, “আখেরি চাহার সোম্বা কেবল ইতিহাসের একটি অংশ নয়, বরং এটি আমাদের জন্য তাওবা, আত্মশুদ্ধি এবং আল্লাহর রহমত লাভের অপার সুযোগ। এ দিনে দুনিয়া ও আখিরাতের শান্তির জন্য দোয়া করার পাশাপাশি আমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে।”

 

আলোচনা পর্ব শেষে এক বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং সমগ্র মানবজাতির মঙ্গল কামনা করা হয়। মোনাজাতে অংশ নেয়া মুসল্লিরা চোখের জলে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত প্রার্থনা করেন।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, ইসলামী চিন্তাবিদ, সাংবাদিক এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork