1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ইউনিটি স্পার্ক'র বছর পূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন - dailydeshkantha
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| রাত ৯:০১|

ইউনিটি স্পার্ক’র বছর পূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ১৭, ২০২৫,
  • 339 Time View
ইউনিটি স্পার্ক'র বছর পূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন
ইউনিটি স্পার্ক'র বছর পূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম:

চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিটি স্পার্ক’র বছর পূর্তি উপলক্ষে দেশে ও বিদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। ইউনিটি স্পার্ক’র কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে চট্টগ্রাম সেন্ট্রাল ইউনিটের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হয়,যা একইদিনে অন্যান্য ইউনিট ও আন্তর্জাতিক শাখাগুলোতে উদযাপিত হয়।
চট্টগ্রামে কেন্দ্রীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাকিবুল ইসলাম চৌধুরী।এছাড়াও উপস্থিত ছিলেন উম্মে হাবিবা রশীদ হিয়া,সাকিবুল ইসলাম শিহাব,নওশীন রুহি,এইচ এম মুনিরুজ্জামান,ইয়াসিন উদ্দিন,অর্পন দে,আমিমুল এহসান,এনামুল হক সাইদ ও মুহিবুল হাসান রাফি প্রমূখ।

প্রারম্ভিক বক্তব্যে রাকিবুল ইসলাম চৌধুরী বলেন,”এক বছরের পথচলা খুব সহজ ছিল না।সংগঠনের সব সদস্যদের নিরলস প্রচেষ্ঠা,ত্যাগ তিতিক্ষা,নিষ্ঠা, পরিশ্রম ও একাগ্রতার কারণেই আমরা আজ এই অবস্থানে উপনীত।২০২৪ সালের ৮ আগস্ট চট্টগ্রামে এই সংগঠনের যাত্রা শুরু হয় এবং ধীরে ধীরে দেশের গন্ডি পেরিয়ে অন্য দেশেও সমানভাবে এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি মানবিক সহায়তা,পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে।একতা, মানবতা ও সামাজিক দায়বদ্ধতা এই মূলমন্ত্র কে ধারণ করে এগিয়ে যাচ্ছে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায়।
বিগত বছরে কাজ করে গেছে বন্যাদুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ,জরুরি রক্ত সংযোগ কার্যক্রম,বৃদ্ধাশ্রমে সেবামূলক সফর,শীতবস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ,রমজানে পথচারীদের জন্য ইফতার বিতরণ,পরিবেশ সচেতনতা অভিযান,আহত ও অবহেলিত প্রাণীর চিকিৎসা ও উদ্ধার ইত্যাদি।দেশের সক্রিয় ইউনিটের মধ্যে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, সিলেট, বরিশাল, সাতকানিয়া-লোহাগাড়া, আলীকদম ও বান্দরবান এবং দেশের বাইরে ইউনিটগুলো হচ্ছে, ফ্রান্স, কিরগিজস্তান, সৌদি আরব, নেপাল, দুবাই, ফিনল্যান্ড, চীন, যুক্তরাজ্য, রাশিয়া, যুক্তরাষ্ট্র।
ইউনিটি স্পার্ক ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সমাজ, পরিবেশ এবং মানবিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork