1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ইব্রাহিমপুরে অসহায় বৃদ্ধাকে জামায়াতে ইসলামীর ঘর উপহার - dailydeshkantha
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| বিকাল ৪:৫২|
শিরোনামঃ
লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন ইসরায়েলে নির্বাচনের আবহে ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী

ইব্রাহিমপুরে অসহায় বৃদ্ধাকে জামায়াতে ইসলামীর ঘর উপহার

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ২৯, ২০২৬,
  • 126 Time View

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি: চরফতেজংপুরে নতুন ঠিকানা পেয়ে স্বস্তির হাসি—মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আশ্বাস বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নে এক অসহায় বৃদ্ধা মাকে নতুন ঘর উপহার প্রদান করেছে। দীর্ঘদিনের কষ্ট ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে এতে এক অসহায় মায়ের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

রবিবার (২৯ মার্চ) বিকেলে সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের চরফতেজংপুর ৬নং ওয়ার্ডে এই ঘর হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি ও সাবেক সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট শাহজাহান মিয়া।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা শুধু নির্বাচনের সময় নয়, সব সময়ই সাধারণ মানুষের পাশে থাকতে চাই। আমি নির্বাচিত হই বা না হই, আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা একটি কল্যাণমূলক সমাজ গড়তে চাই। এসময় যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী এবং চাঁদপুর জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের এপিপি জামায়াত নেতা অ্যাডভোকেট আবদুল কাদের খান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারি, কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা মুহাম্মদ জুবাইর হোসাইন খানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ মাসুদুর রহমান, ইসলামী ছাত্রশিবির সরকারি কলেজের অফিস সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাবেক শিবির নেতা মতিউর রহমান আফনান, ৬নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ ইব্রাহিম খলিল, শিক্ষাবিদ ও সমাজসেবক মোঃ মোস্তফা, মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানবিক সহায়তার অংশ হিসেবে সংগঠনটির স্থানীয় নেতৃবৃন্দের তত্ত্বাবধানে ঘরটি নির্মাণ করে ওই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে বসবাস করা পরিবারটি নতুন ঘর পেয়ে স্বস্তি প্রকাশ করে।

ঘরপ্রাপ্ত ওই মা আবেগাপ্লুত হয়ে বলেন,আমার থাকার মতো কোনো ভালো ঘর ছিল না। আজ নতুন ঘর পেয়ে আমি খুব খুশি। যারা আমাকে এই ঘরটি দিয়েছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।

এ সময় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork