1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র - dailydeshkantha
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ২:৪৮|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ২০, ২০২৬,
  • 90 Time View

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম দিন দিন বেড়ে চলছে। এমন পরিস্থিতি সামাল দিতে ইরানের কিছু তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। যেন তেলের দাম স্থিতিশীল রাখা যায়।

স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন জ্বালানিমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি বলেছেন, ইরানের কিছু তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিলে আন্তর্জাতিক ক্রেতারা আরও বেশি তেল পাবে।

সংবাদমাধ্যম বিবিসি বলেছে, যদি এটি বাস্তবে রূপ নেয় তাহলে যুক্তরাষ্ট্রের যে দীর্ঘ নীতি রয়েছে সেটির পুরো উল্টো হবে।

বিশেষজ্ঞরা বলেছেন, এমন পদক্ষেপ তেলের দামের ক্ষেত্রে হয়ত সীমিত প্রভাব রাখতে পারে। কিন্তু তেল বিক্রি করে ইরান অনেক অর্থ আয় করতে পারবে যেগুলো তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ব্যয় করতে পারবে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়ে রাখায় ইরান থেকে আগে থেকেই কমদামে তেল কিনত। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী বলেছেন, যদি তারা ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেন তাহলে চীন যেন বাজার মূল্যে তেল কেনে সেটি নিশ্চিত করার চেষ্টা করা হবে।

মার্কিন এ মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে সাগরে ইরানের যেসব তেল রয়েছে সেগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। যেন ভারত, জাপান ও মালয়েশিয়ার মতো দেশগুলো এই কঠিন মুহূর্তে তেল পেতে পারে। ধারণা করা হচ্ছে, বর্তমানে সাগরে ভাসমান অবস্থায় ইরানের ১৪২ মিলিয়ন ব্যারল তেল রয়েছে।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork