1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
এনসিপি-গণঅধিকার পরিষদ মিলে আসছে নতুন রাজনৈতিক দল - dailydeshkantha
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:১১|

এনসিপি-গণঅধিকার পরিষদ মিলে আসছে নতুন রাজনৈতিক দল

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫,
  • 141 Time View
এনসিপি-গণঅধিকার পরিষদ মিলে আসছে নতুন রাজনৈতিক দল
এনসিপি-গণঅধিকার পরিষদ মিলে আসছে নতুন রাজনৈতিক দল

বাংলাদেশের রাজনীতিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ মিলে একটি নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে উভয় দলের শীর্ষ নেতাদের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক ও আলোচনা চলছে।

এনসিপি গত কয়েক মাস ধরে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তবে এককভাবে রাজনীতি টিকিয়ে রাখা কঠিন হয়ে উঠেছে বলে দলটির নেতারা মনে করছেন। অন্যদিকে গণঅধিকার পরিষদ ইতিমধ্যেই একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং ট্রাক প্রতীক নিয়ে বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে সক্রিয় রয়েছে।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জানিয়েছেন, এনসিপির পক্ষ থেকে একীভূত হওয়ার বিষয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে বেশ কিছু প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, “আমরা ঐক্য চাই, তরুণদের রাজনীতিতে সক্রিয় করার জন্য শক্তিশালী প্ল্যাটফর্ম দরকার। তাই আলোচনা চলছে, আশা করি শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

দল পরিবর্তন, কর্মী স্থানান্তর, এমনকি আর্থিক প্রলোভনের অভিযোগও উঠেছে দুই দলের ভেতরে। যদিও নেতারা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তারা মনে করেন, রাজনৈতিক পরিবর্তনের স্বার্থে অনেককেই নতুন জায়গায় সমন্বয় করতে হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপি ও গণঅধিকার পরিষদের একীভূত হওয়ার মাধ্যমে তরুণ নেতৃত্বভিত্তিক নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি হতে পারে। যা আসন্ন জাতীয় নির্বাচনে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ পাবে। তবে দলীয় আদর্শ, নেতৃত্ব কাঠামো এবং কর্মপদ্ধতি একীভূত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।নতুন রাজনৈতিক দলের ঘোষণা এখনো হয়নি, তবে উভয় পক্ষের আলোচনা ইঙ্গিত দিচ্ছে শিগগিরই বাংলাদেশের রাজনীতির মাঠে নতুন নাম যুক্ত হতে যাচ্ছে। তরুণ নেতৃত্বের নেতৃত্বে এ দল কতটা শক্তিশালী বিকল্প হয়ে উঠবে, তা নির্ভর করবে আগামী দিনগুলোর সংগঠন ও কর্মকৌশলের ওপর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork