1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
এমআরটি ক্লাবের দশ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাতা ও ফাউন্ডারের শুভেচ্ছা বার্তা - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৫:৪০|

এমআরটি ক্লাবের দশ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাতা ও ফাউন্ডারের শুভেচ্ছা বার্তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫,
  • 110 Time View

মুহিবুল হাসান রাফি: সমাজসেবামূলক সংগঠন এমআরটি ক্লাব প্রতিষ্ঠার দশ বছর পূর্ণ হয়েছে। ২০১৬ সাল থেকে দীর্ঘ এই পথচলায় সংগঠনটি সমাজসেবা, মানবিক কার্যক্রম, যুব উন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে চট্টগ্রামের আনাচে কানাচে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়।

এ উপলক্ষে এমআরটি ক্লাবের প্রতিষ্ঠাতা ও ফাউন্ডার বলেন, এমআরটি ক্লাবের দশ বছর পূর্তি আমার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের। একটি ছোট স্বপ্ন ও কিছু নিবেদিতপ্রাণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় যে যাত্রা শুরু হয়েছিল, মহান আল্লাহর অশেষ রহমতে তা আজ একটি সুসংগঠিত ও সম্মানজনক সামাজিক সংগঠনে পরিণত হয়েছে।

এই দশ বছরে এমআরটি ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি মানবিকতা ঐক্য ও স্বেচ্ছাসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ছিল আমাদের প্রধান লক্ষ্য, যা আমরা ধারাবাহিকভাবে বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি।

বক্তব্যে তিনি এমআরটি ক্লাবের সকল সদস্য, উপদেষ্টা, শুভানুধ্যায়ী, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকলের প্রচেষ্ঠার সম্মিলিত কার্যক্রম, আন্তরিক প্রচেষ্ঠা, শ্রম, ত্যাগ ও আন্তরিক সহযোগিতা ছাড়া এই সাফল্য অর্জন সম্ভব হতো না।

পরিশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনগুলোতে এমআরটি ক্লাব আরও গতিশীল ও শক্তিশালী হয়ে সততা, ঐক্য ও মানবিক মূল্যবোধকে ধারণ করে আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণে সমাজের কল্যাণে কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork