1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ওয়ারী পূর্ব থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত - dailydeshkantha
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১২:৪২|
শিরোনামঃ
অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও, প্রশংসায় অভিনেত্রী চমক একাদশে ভর্তির আবেদনই করেনি দেড় লাখ শিক্ষার্থী রাষ্ট্রপতি হয়ে প্রথমবার পুণ্যভূমি সিলেটে মির্জা ফখরুল রেসের ময়দানে অজিত-বিজয়ের ভ্রাতৃত্ব, সেলফি ঘিরে নতুন রহস্য সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল-ড্রোন হামলা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিরোধী দলের আপত্তির মধ্যেই র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস ইইউর ঋণের অর্থে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনছে ইউক্রেন বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : প্রধানমন্ত্রী

ওয়ারী পূর্ব থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ২৫, ২০২৫,
  • 442 Time View
ওয়ারী পূর্ব থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত
ওয়ারী পূর্ব থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ারী পূর্ব (৩৯ নম্বর ওয়ার্ড) থানার স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) রাতে আয়োজিত এ সমাবেশে সমাজের নানা শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ওয়ারী পূর্ব থানা জামায়াতের আমীর মোতাছিম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল।

 

দেশের সংকট উত্তরণে নেতৃত্বের বিকল্প নেই: প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশ আজ গভীর সংকটে। জনজীবনে অস্থিরতা, অর্থনৈতিক দুরবস্থা ও সামাজিক অবক্ষয় দিন দিন প্রকট হচ্ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন আদর্শ নেতৃত্বের উত্থান। জামায়াতে ইসলামী সে নেতৃত্ব গঠনের জন্যই কাজ করে যাচ্ছে।”

 

বিশেষ অতিথির বক্তব্যে নির্বাচনী বার্তা: বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান। তিনি বলেন, “জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে জামায়াত একটি বিকল্প শক্তি। আমরা বিশ্বাস করি, নৈতিকতা, জনসেবা ও ইসলামী আদর্শ ভিত্তিক রাজনীতি-ই পারে এই দেশকে এগিয়ে নিতে।”

 

সমাবেশে আরও বক্তব্য রাখেন—মহানগরী অফিস সেক্রেটারি ও ঢাকা-৬ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক কামরুল আহসান হাসান, ওয়ারী দক্ষিণ থানা আমীর মাহফুজুল হক, ওয়ারী পূর্ব থানা সেক্রেটারি আব্দুল মুকিত রব্বানী, শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে শহীদ রফিকুল ইসলামের পুত্র আবু রায়হান, শহীদ জুনায়েদের পিতা জামাল হোসেন, থানা বায়তুলমাল সম্পাদক অধ্যাপক একে এম মুছা, বীর মুক্তিযোদ্ধা দীন মোহাম্মদ, পরিচালনা ও উপসংহার, পুরো সমাবেশটি পরিচালনা করেন ওয়ারী পূর্ব থানা অফিস সেক্রেটারি মো. আব্দুল হান্নান।

সমাবেশে বক্তারা ইসলামী আন্দোলনের গুরুত্ব, আদর্শ সমাজ গঠনে নাগরিকের ভূমিকা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনের করণীয় বিষয়ে আলোকপাত করেন।

 

সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে জাতীয় শান্তি, সমৃদ্ধি এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork