1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
খুব শিগগিরই অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন - dailydeshkantha
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| দুপুর ১:৫৭|
শিরোনামঃ
নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ ফিলোন এগ্রো এন্ড ফিশারিজ পিএলসির প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী, চালক হেলপারসহ গ্রেপ্তার ৩ ডিমলায় প্রেমের মায়া জ্বালে পরে সেনা সদস্যসহ পাঁচ জন আটক নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাবেক চার চেয়ারম্যানের বিএনপিতে যোগদান, সমালোচনার ঝড় নীলফামারীতে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থীর মতবিনিময় বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইউএই প্রবাসী সাংবাদিকদের শোক প্রকাশ

খুব শিগগিরই অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ৫, ২০২৫,
  • 63 Time View
রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও গণমাধ্যমের সমর্থনে কাজের অগ্রগতিতে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও গণমাধ্যমের সমর্থনে কাজের অগ্রগতিতে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

খুব শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
রোববার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ তথ্য জানান তিনি।

প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও তার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব, এবং এ বিষয়ে ঐকমত্য কমিশনের অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও কমিশনের সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় ঐকমত্য প্রতিষ্ঠার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে।”

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দল থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছে। পাশাপাশি গণমাধ্যমগুলো আমাদের অকল্পনীয় সমর্থন দিয়েছে, যা কাজের গতি বাড়িয়েছে।”

বৈঠকের শেষে কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কমিশনের সকল সদস্যদের ধন্যবাদ ও শুভ কামনা জানান। তিনি কমিশনের কাজের চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে দ্রুততম সময়ের মধ্যে তাঁকে অবহিত করার নির্দেশ দেন।

আজকের বৈঠকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

এছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খান বৈঠকে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork