1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
গাইবান্ধায় বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে জাসাসের মতবিনিময় সভা - dailydeshkantha
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| দুপুর ১২:২১|
শিরোনামঃ
নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ ফিলোন এগ্রো এন্ড ফিশারিজ পিএলসির প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী, চালক হেলপারসহ গ্রেপ্তার ৩ ডিমলায় প্রেমের মায়া জ্বালে পরে সেনা সদস্যসহ পাঁচ জন আটক নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাবেক চার চেয়ারম্যানের বিএনপিতে যোগদান, সমালোচনার ঝড় নীলফামারীতে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থীর মতবিনিময় বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইউএই প্রবাসী সাংবাদিকদের শোক প্রকাশ

গাইবান্ধায় বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে জাসাসের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ১৬, ২০২৫,
  • 65 Time View

গাইবান্ধা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নির্বাচনী উপলক্ষে শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা ও জাসাস পৌর শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান খান বাবু এবং প্রধান বক্তা ছিলেন জেলা জাসাসের বজলুল করিম রপু।

জাসাস পৌর শাখার সভাপতি মাহামুদ হাসান রিয়াদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাদুল্যাপুর-পলাশবাড়ির বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সুন্দরগঞ্জের ডা. খন্দকার জিয়াউল ইসলাম, গোবিন্দগঞ্জের শামীম কায়সার লিংকন, ফুলছড়ি-সাঘাটার ফারুক আলম সরকার, জেলা জাসাসের সদস্য সচিব কাওসার ওয়াহিদ সুজন, জাসাস সদর উপজেলা সাধারণ সম্পাদক মোন্তাসির বিল্লাহ রিয়াদ, মুজাহিদুল ইসলাম মিথান, হায়দার আলী ফারাজী, সাগর রহমান, মেহেদী হাসান হালিম, মিলন মিয়া, সামিউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাসাস সদর উপজেলা শাখার সভাপতি মো. দেওয়ান মানিক।বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত। কারণ বিএনপি সাধারণ মানুষের রাজনীতি করে, বিএনপি সরকার হলে দেশের উন্নয়ন হয়। মানুষ এখন বুঝতে পেরেছে সরকার গঠন করতে হলে বিএনপি ছাড়া কোন গতি নেই।

তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্টভাবে বিপুল আসনে জয়লাভ করে সরকার গঠন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork