1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ - dailydeshkantha
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৯:২২|
শিরোনামঃ
‘ডিফেন্সিভ মানসিকতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’: তাওহীদ হৃদয় সৌদি আরব থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, আজ থেকেই কার্যকর নতুন মূল্য আসামে বাঙালি মুসলিমদের উচ্ছেদ নিয়ে নাহিদ ইসলামের উদ্বেগ, ভারতের সংখ্যালঘু সুরক্ষা নিয়ে প্রশ্ন ফুলছড়ির উদাখালী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী টিটু মিয়াকে ঘিরে আলোচনা, বাড়ছে জনসম্পৃক্ততা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজও অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে নেই চিরচেনা যানজট কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬,
  • 104 Time View

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় মায়ের কাছ থেকে নিয়ে বিক্রি করে দেওয়া ১৩ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ দল। এ ঘটনায় শিশুটির বাবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাইবান্ধা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মো. জসিম উদ্দীনের সার্বিক দিকনির্দেশনায় রোববার (২০ সেপ্টেম্বর) বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাইবান্ধা সদর, সাদুল্লাপুর ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১৩ মাস বয়সী শিশু মোছা. ফাতেমা আক্তার জান্নাতকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১৭ জুলাই শিশুটির বাবা হামিদুল ইসলাম বিস্কুট খাওয়ানোর কথা বলে তাকে বাড়ি থেকে নিয়ে যান। পরে অন্য আসামিদের সহযোগিতায় ফুলছড়ি উপজেলার এক নারীর কাছে ৩১ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এ ঘটনায় শিশুটির মা আদালতের আশ্রয় নিলে গত ২৭ আগস্ট আদালত শিশুটির বাবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতে ডিবি ও সদর থানা পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, পিপিএম এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ আব্দুল মোত্তালিব সরকার।

গাইবান্ধা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork