1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
গাজা সিটি দখলে ইসরাইলি পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো জামায়াত - dailydeshkantha
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১০:১১|
শিরোনামঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বিয়ে করলেন জাকসুর নারী এজিএস মেঘলা, জানা গেল স্বামীর পরিচয় অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে চেম্বারের ৫ প্রস্তাব ভালো কাজের পাশে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, আহত ৫৩৯ সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে দিনাজপুর সার্ভিস সেন্টারে মাসিক উন্নয়ন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

গাজা সিটি দখলে ইসরাইলি পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো জামায়াত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫,
  • 394 Time View
গাজা সিটি দখলে ইসরাইলি পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো জামায়াত
গাজা সিটি দখলে ইসরাইলি পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো জামায়াত

ফিলিস্তিনের গাজা সিটি ইসরাইলের দখলের ভয়াবহ পরিকল্পনা তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৮ আগস্ট) জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ অভিযোগ ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, “ইসরাইল ফিলিস্তিনে পরিকল্পিতভাবে জাতিগত নিধন চালাচ্ছে, যা মানব ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। দখলদার ইসরাইলি বাহিনী গাজার বাড়িঘর, মসজিদ, মাদরাসা, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল পর্যন্ত ধ্বংস করেছে।”

তিনি আরও উল্লেখ করেন, “ইসরাইল সম্প্রতি গাজা দখলের ঘোষণা দিয়েছে এবং প্রায় ১০ লাখ ফিলিস্তিনি নাগরিককে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ভয়াবহ পরিকল্পনা হাতে নিয়েছে। গাজা দখলের এই নীলনকশা আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও ন্যায়নীতির পরিপন্থী। ইসরাইলের এ আগ্রাসন শুধু ফিলিস্তিনের জন্য নয়, বিশ্ব শান্তি ও মানবতার জন্যও মারাত্মক হুমকি।”

বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যে গাজা সিটির আল আহলি হাসপাতালে নির্বিচার বোমা হামলা চালিয়ে ইসরাইলি বাহিনী সাত নিরীহ মানুষকে হত্যা করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ৬১ হাজার ৮২৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ৫৫ হাজার ২৭৫ জন গুরুতর আহত।

জামায়াত নেতা সকল শান্তিপ্রিয় রাষ্ট্র, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে অনুরোধ জানিয়েছেন দ্রুত গাজা সিটি দখল ও ফিলিস্তিনি জনগণের জোরপূর্বক বাস্তুচ্যুতির ভয়াবহ পরিকল্পনা বন্ধে দখলদার ইসরাইলকে বাধ্য করার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork