1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন - dailydeshkantha
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৩:০৩|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ৯, ২০২৫,
  • 618 Time View
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর অফিস :
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার বিরুদ্ধে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে সম্মিলিত পিরোজপুর সাংবাদিক সমাজের উদ্যোগে শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস. এম. রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন, মুনিরুজ্জামান নাসিম আলী (ইত্তেফাক), এস. এম. পারভেজ (যুগান্তর), এ. কে. আজাদ (সংবাদ), জিয়াউল আহসান (ডেইলি অবজারভার), ফসিউল ইসলাম বাচ্চু (সমকাল প্রতিনিধি ও পিরোজপুর কণ্ঠ সম্পাদক), হাসান মামুন (এশিয়ান এইজ প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি), খালিদ আবু (আমাদের সময়), ওয়াহিদ হাসান বাবু (ইনকিলাব), নাসির উদ্দিন (ভোরের পাতা), নাঈম তালুকদার (জি-টিভি), নাসির উদ্দিন (নয়া দিগন্ত, জিয়ানগর উপজেলা প্রেসক্লাব সভাপতি), শফিকুল ইসলাম সোহেল (সংবাদ, উপজেলা প্রতিনিধি) এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও জাতীয়/আঞ্চলিক গণমাধ্যমের সাংবাদিকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা, হত্যা ও হয়রানিমূলক মামলার মাধ্যমে দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাকে দমন করার চেষ্টা চলছে। তারা অবিলম্বে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের গণমাধ্যমকে মুক্ত ও স্বাধীন রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork