1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
গোলমুন্ডা ইউনিয়নের দাঁড়ি পাল্লা মার্কার জনসভারূপ নিল বিশাল জনসমুদ্রে   - dailydeshkantha
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:৩১|
শিরোনামঃ
সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলা : পেন্টাগনের কাছে জবাব চান ডেমোক্র্যাটরা

গোলমুন্ডা ইউনিয়নের দাঁড়ি পাল্লা মার্কার জনসভারূপ নিল বিশাল জনসমুদ্রে  

Reporter Name
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬,
  • 80 Time View

নিজস্ব প্রতিবেদক: নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ফুটবল মাঠে দাঁড়ি পাল্লা মার্কার এক বিশাল জনসভা জনসমুদ্রে পরিণত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, সংসদ সদস্য প্রার্থী নীলফামারী-৩ (জলঢাকা)।

গোলমুন্ডা ইউনিয়ন আমির মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায়  বিভিন্ন ওয়ার্ড থেকে আগত হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো মাঠজুড়ে দাঁড়ি পাল্লা মার্কার সমর্থনে স্লোগান ও উদ্দীপনায় মুখর হয়ে ওঠে জনসভাস্থল।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ অবহেলা, বঞ্চনা ও দুর্নীতির শিকার। জনগণের অধিকার প্রতিষ্ঠা, ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ও সুশাসন নিশ্চিত করতে দাঁড়ি পাল্লা মার্কার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, ইসলামী আদর্শ ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে দেশ ও সমাজকে দুর্নীতিমুক্ত করতে হলে আগামী নির্বাচনে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

তিনি তরুণ সমাজ ও ধর্মপ্রাণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্যায়, লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ গণআন্দোলন গড়ে তুলতে হবে। এ সময় তিনি নীলফামারী-৩ আসনে দাঁড়ি পাল্লা মার্কাকে বিজয়ী করতে সকল স্তরের জনগণকে মাঠে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইউনিয়ন আমির মোঃ আবুল কালাম আজাদ বলেন, গোলমুন্ডা ইউনিয়নসহ পুরো জলঢাকা উপজেলায় দাঁড়ি পাল্লা মার্কার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে ইসলামী নেতৃত্বকে বিজয়ী করবে।

জনসভায় স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন এবং সবাই ঐক্যবদ্ধভাবে দাঁড়ি পাল্লা মার্কার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এ জনসভা দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork