1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জাপা চেয়ারম্যান ও মহাসচিবসহ ১৫০ নেতার বিরুদ্ধে মামলার আবেদন - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৬:২৯|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

জাপা চেয়ারম্যান ও মহাসচিবসহ ১৫০ নেতার বিরুদ্ধে মামলার আবেদন

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫,
  • 115 Time View
জাপা চেয়ারম্যান ও মহাসচিবসহ ১৫০ নেতার বিরুদ্ধে মামলার আবেদন
জাপা চেয়ারম্যান ও মহাসচিবসহ ১৫০ নেতার বিরুদ্ধে মামলার আবেদন

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ দলটির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানায় এ আবেদন করেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ফারুক এজাহার গ্রহণ করেছেন এবং যাচাই-বাছাই শেষে মামলাটি রেকর্ড করা হবে।

আখতারুজ্জামান সম্রাট সাংবাদিকদের বলেন, “জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদের গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে। আমি এতদিন হাসপাতালে ছিলাম। গতকাল ছাড়া পেলাম, আজ মামলা করতে এসেছি।”

মামলার এজাহারে জিএম কাদেরকে এক নম্বর আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দীন মিলনসহ আরও ১৮ জন। এছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও ১০০–১৫০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতের ঘটনা, রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে। সংঘর্ষে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুর ও রাশেদ খাঁনসহ কয়েকজন আহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork