1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জামালপুরে জেলা জাতীয় পার্টিতে নতুন নেতৃত্ব আহ্বায়ক জাকির হোসেন খান - dailydeshkantha
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১০:৩০|

জামালপুরে জেলা জাতীয় পার্টিতে নতুন নেতৃত্ব আহ্বায়ক জাকির হোসেন খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫,
  • 78 Time View
জামালপুরে জেলা জাতীয় পার্টিতে নতুন নেতৃত্ব আহ্বায়ক জাকির হোসেন খান
জামালপুরে জেলা জাতীয় পার্টিতে নতুন নেতৃত্ব আহ্বায়ক জাকির হোসেন খান

মোঃরাকিব হাসান, জামালপুর: জামালপুর জেলা জাতীয় পার্টির নতুন ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। একই সঙ্গে পূর্ববর্তী জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

 

সোমবার (৮ সেপ্টেম্বর) জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী যৌথভাবে এ কমিটির অনুমোদন দেন।

 

নতুন কমিটিতে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান-কে আহ্বায়ক করা হয়েছে। তবে এ কমিটিতে বাদ পড়েছেন সাবেক সভাপতি মোস্তফা আল মাহমুদ।

 

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই জেলা জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জামালপুর জেলা জাতীয় পার্টি আবারও গতিশীলতা ফিরে পাবে এবং সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে।

 

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন জেলা জাতীয় পার্টির কার্যক্রম স্থবির হয়ে ছিল। নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যন্ত বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেছেন নেতাকর্মীরা।

উচ্ছ্বসিত নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে দলের চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork