1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জামালপুরে দেওয়ানগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় বিজিবির হাতে জব্দ - dailydeshkantha
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৬:২৬|
শিরোনামঃ
‘ডিফেন্সিভ মানসিকতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’: তাওহীদ হৃদয় সৌদি আরব থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, আজ থেকেই কার্যকর নতুন মূল্য আসামে বাঙালি মুসলিমদের উচ্ছেদ নিয়ে নাহিদ ইসলামের উদ্বেগ, ভারতের সংখ্যালঘু সুরক্ষা নিয়ে প্রশ্ন ফুলছড়ির উদাখালী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী টিটু মিয়াকে ঘিরে আলোচনা, বাড়ছে জনসম্পৃক্ততা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজও অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে নেই চিরচেনা যানজট কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জামালপুরে দেওয়ানগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় বিজিবির হাতে জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫,
  • 213 Time View

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ঝাওডাঙ্গা বিওপির সদস্যরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে এসব কাপড় জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কুড়িগ্রামের রৌমারী থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ গাড়িতে করে ভারতীয় শার্ট ও পাঞ্জাবির কাপড় শেরপুরে পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল রৌমারী-ঢাকা মহাসড়কের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ঝাওডাঙ্গা এলাকায় অবস্থান নেয়।
পরে কুরিয়ার সার্ভিসের পিকআপ গাড়িটি ঝাওডাঙ্গা এলাকায় পৌঁছালে বিজিবি সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে গাড়ি থেকে মোট ৪৭ বান্ডিল ভারতীয় থান কাপড় উদ্ধার করা হয়। জব্দকৃত কাপড়ের পরিমাণ ৫ হাজার ১৩১ মিটার, যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে ঝাওডাঙ্গা বিওপির নায়েব সুবেদার ফোরমান আলী জানান, “জব্দকৃত ভারতীয় কাপড়ের ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork