1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জোনাইল বাজার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত মোঃ মোসলেম উদ্দিন - dailydeshkantha
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ৩:২৩|
শিরোনামঃ
জোনাইল বাজার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত মোঃ মোসলেম উদ্দিন একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ: ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির সরকারের ৬ মাস: ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা অনৈতিক নয়, গঠনমূলক কাজ করে দলকে শক্তিশালী করবেন: রিজভী নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

জোনাইল বাজার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত মোঃ মোসলেম উদ্দিন

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ২৪, ২০২৬,
  • 22 Time View

মোঃ শিপন আলী, নাটোর প্রতিনিধি: নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ৩নং জোনাইল ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র জোনাইল বাজার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মোসলেম উদ্দিন।

সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১৯৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্টদের ভোটে তিনি বিপুল সমর্থন লাভ করেন।
জোনাইল বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ মোসলেম উদ্দিন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। বাজারের শৃঙ্খলা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, মোঃ মোসলেম উদ্দিনের নেতৃত্বে জোনাইল বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনায় আরও গতি আসবে।
জোনাইল ইউনিয়নের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে জোনাইল বাজারের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নবনির্বাচিত কমিটি বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork