1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
টাঙ্গাইল-৬: ভোটারদের দ্বারে দ্বারে জামায়াত প্রার্থী ডা. হামিদ - dailydeshkantha
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:৪০|
শিরোনামঃ
সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলা : পেন্টাগনের কাছে জবাব চান ডেমোক্র্যাটরা

টাঙ্গাইল-৬: ভোটারদের দ্বারে দ্বারে জামায়াত প্রার্থী ডা. হামিদ

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ২৭, ২০২৫,
  • 82 Time View

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ তেবাড়িয়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাজারজুড়ে জনসংযোগ চালান ডা. হামিদ। এসময় তিনি বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। বাজারে আগত অনেক ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাঁকে স্বাগত জানান।

গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ডা. একেএম আব্দুল হামিদ বলেন,

“সলিমাবাদ ও তেবাড়িয়া বাজারের মানুষের ভালোবাসা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। যদি জনগণ আমাকে তাদের সেবক হওয়ার সুযোগ দেন, তাহলে আমি আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে নাগরপুর ও দেলদুয়ারের উন্নয়নে নিরলসভাবে কাজ করবো।”

 

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন—
টাঙ্গাইল-৬ আসনের পরিচালক মির্জা রাশিদুল হাছান জুয়েল, দেলদুয়ার উপজেলা আমীর মাওলানা আল মোমিন, নাগরপুর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, উপজেলা যুব সভাপতি ডা. এম. এ. মান্নান, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ আজিম উদ্দীন, নাগরপুর সদর ইউনিয়ন সভাপতি মো. ইমরান হোসাইন, বেকড়া ইউনিয়ন সভাপতি মো. শামছুল হক, সলিমাবাদ ইউনিয়ন সভাপতি মো. দেলোয়ার হোসাইন, শ্রমিক নেতা আব্দুর রশিদ হারুনসহ বিপুল সংখ্যক জামায়াত ও ছাত্রশিবির নেতাকর্মী।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিকে ঘিরে তেবাড়িয়া বাজার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ মানুষজনের মধ্যে দেখা যায় আগ্রহ, কৌতূহল ও অংশগ্রহণের ব্যাপকতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork