1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি - dailydeshkantha
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ৯:৪৯|
শিরোনামঃ
গোলমুন্ডা ইউনিয়নের দাঁড়ি পাল্লা মার্কার জনসভারূপ নিল বিশাল জনসমুদ্রে   দেশ পুনর্গঠনের রূপরেখা দিলেন তারেক রহমান: বিএনপি সরকারে আসলেই বাস্তবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা প্রয়োজনে লাশ হয়ে যাব, দাবি আদায় ছাড়া ফিরবো না কর্মসংস্থান ও জুলাই অভ্যুত্থানের বিচার, বিএনপির ইশতেহারে আরও যা থাকছে নওগাঁর আত্রাইয়ে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিয়াজি ভাজছেন চক শিমলার রাকিব: অবাক এলাকাবাসী রামগড়ে জিয়া পরিষদের উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ধানের শীষের পক্ষে মতবিনিময় দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না: নাহিদ বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ খেলবেনা পাকিস্তান : শেহবাজ শরীফ

ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি

জহুরুল ইসলাম
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬,
  • 79 Time View

জহুরুল ইসলাম- নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বা শাকসু (ছাত্র সংসদ) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং দ্রুত নির্বাচন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় ডিমলা উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিজয় চত্বর মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ওয়াহেদুজ্জামান বাবুল বলেন

“ইসলামী ছাত্রশিবিরকে পরাজিত করার জন্য যুগে যুগে বহু ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো অপশক্তিই আমাদের দমিয়ে রাখতে পারেনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে আমাদের নৈতিক বিজয়ই তার জ্বলন্ত প্রমাণ।”

তিনি আরও বলেন, “শাকসু নির্বাচন বারবার স্থগিত রেখে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এই টালবাহানা আর সহ্য করা হবে না। অবিলম্বে সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।”

সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং ক্যাম্পাসগুলোতে সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে ছাত্রশিবির সব সময় রাজপথে আপসহীন ভূমিকা পালন করবে। শাকসু নির্বাচন নিয়ে কোনো গড়িমসি হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রেজাউল করিম,রংপুর মহানগর প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিক, ডিমলা উপজেলা শিবিরের সভাপতি মো. রহমত আলী এবং উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়াও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ওহেদুজ্জামান বাবুলুসহ উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork