1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দোহায় হামলার ঘটনায় কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু - dailydeshkantha
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:১৩|
শিরোনামঃ
সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলা : পেন্টাগনের কাছে জবাব চান ডেমোক্র্যাটরা

দোহায় হামলার ঘটনায় কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫,
  • 85 Time View
দোহায় হামলার ঘটনায় কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
দোহায় হামলার ঘটনায় কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

অনলাইন নিউজ:  দোহায় সাম্প্রতিক ইসরাইলি হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় কাতারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে জানা যায়, স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠককালে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে ফোনে কথা বলেন নেতানিয়াহু এবং দুঃখ প্রকাশ করেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, “প্রথম পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারে হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি সেনা নিহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।”

বিবৃতিতে আরও জানানো হয়, হামাস নেতাদের ওপর আক্রমণ চালিয়ে ইসরাইল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে—এজন্যও ক্ষমা প্রার্থনা করেছেন নেতানিয়াহু। পাশাপাশি তিনি আশ্বস্ত করেছেন, ভবিষ্যতে এ ধরনের হামলা আর কখনো চালানো হবে না।

গত ৯ সেপ্টেম্বর দোহায় চালানো ওই হামলায় হামাসের পাঁচ সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা চলাকালে হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। তবে হামাসের শীর্ষ নেতারা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

এটি ছিল কাতারের মাটিতে প্রথম ইসরাইলি হামলা। মধ্যপ্রাচ্যে গাজা যুদ্ধবিরতি প্রচেষ্টায় দোহা একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে। একইসঙ্গে দেশটিতে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সামরিক ঘাঁটি রয়েছে।

আরএ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork