1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নওগাঁর আত্রাইয়ে ইটের সোলিং রাস্তা নির্মাণের উদ্বোধন - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:১১|

নওগাঁর আত্রাইয়ে ইটের সোলিং রাস্তা নির্মাণের উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫,
  • 96 Time View

মোঃ আব্দুস ছালাম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া মধ্য পাড়ায় ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

পথচারীদের দীর্ঘ দিনের ভোগান্তি কমাতে আহসানগঞ্জ ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এই কাজ শুরু হয়।

ইটের সোলিং রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি  এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু।

এ-সময় আরো উপস্থিত ছিলেন,

আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মো.সাহাদৎ হোসেন রকেট,উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মো.শাহিন আকতার হামিদ,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আয়ূব আলী। ইউপি সদস্য মো.আব্দুর রহমান,সাবেক ইউপি সদস্য মো.বেশারতুল্যা দেওয়ান,আলহাজ্ব মো.আব্দুল মালেক মোল্লা সহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এব্যাপারে আহসানগঞ্জ ইউনিয়ন পরিষরে চেয়ারম্যান এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু বলেন, ‘চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি। রাস্তা, কালভার্ট নির্মাণ থেকে শুরু করে হাট-বাজারের উন্নয়ন—সবক্ষেত্রেই পরিবর্তন আনার চেষ্টা করেছি। তারই অংশ হিসেবে ইটের সোলিং রাস্তার কাজ শুরু হয়েছে। আগামীতেও এর ধারাবাহিতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork