1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নওগাঁর আত্রাইয়ে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিয়াজি ভাজছেন চক শিমলার রাকিব: অবাক এলাকাবাসী - dailydeshkantha
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:২৮|
শিরোনামঃ
সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলা : পেন্টাগনের কাছে জবাব চান ডেমোক্র্যাটরা

নওগাঁর আত্রাইয়ে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিয়াজি ভাজছেন চক শিমলার রাকিব: অবাক এলাকাবাসী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬,
  • 147 Time View

মোঃআব্দস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ফুটন্ত গরম তেলে হাত ডুবিয়ে অনায়াসেই পিয়াজি ও সিংগারা ভাজছেন তরুণ উদ্যোক্তা রাকিব। কোনো হাতল বা সরঞ্জাম ছাড়াই ফুটন্ত তেলের কড়াই থেকে খালি হাতে খাবার তুলে আনার এই দৃশ্য দেখে রীতিমতো হতবাক স্থানীয়রা। নওগাঁর আত্রাই উপজেলার চকশিমলা চকবাজারে প্রতিদিন দেখা মিলছে অদম্য এই জীবনসংগ্রামী যুবকের।

​ইচ্ছে থাকলেও থমকে গেছে পড়াশোনা ​পারিবারিক সূত্রে জানা যায়, দুই ভাই ও দুই বোনের মধ্যে রাকিব মেজ। শৈশব থেকেই অভাব-অনটনের সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। তার প্রচণ্ড ইচ্ছে ছিল পড়াশোনা করে অনেক দূর এগিয়ে যাওয়ার, কিন্তু দারিদ্র্যের নিষ্ঠুর কষাঘাতে সেই স্বপ্ন ডানা মেলতে পারেনি। কোনো রকমে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেই তাকে নামতে হয়েছে জীবনযুদ্ধে। পড়াশোনার অদম্য ইচ্ছা মনে চেপে রেখে এখন জীবিকার সন্ধানে তিনি ব্যস্ত।

​দারিদ্র্য তাকে দমাতে পারেনি। নিজের পায়ে দাঁড়ানোর সংকল্প নিয়ে চকশিমলা চকবাজারে একটি ছোট দোকান ঘর ভাড়া নিয়েছেন রাকিব। সেখানে প্রতিদিন পিয়াজি, সিংগারা ও ডালপুরিসহ হরেক রকমের মুখরোচক খাবার তৈরি ও বিক্রি করে দিনযাপন করছেন তিনি।

​সাধারণত গরম তেলের এক ফোঁটা ছিটে লাগলেই যেখানে শরীর পুড়ে যাওয়ার ভয় থাকে, সেখানে রাকিব অনায়াসেই ফুটন্ত তেলের ভেতর হাত দিয়ে খাবার ভাজছেন। দোকানে আসা ক্রেতারা জানান, এমন বিস্ময়কর দৃশ্য তারা সচরাচর দেখেন না। অনেকেই কেবল তার এই অদ্ভুত কৌশল দেখতেই দোকানে ভিড় জমাচ্ছেন।

​​নিজের কাজ সম্পর্কে রাকিব বলেন, ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছি। পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু অভাবের কারণে তা হলো না। এখন এই দোকানটিই আমার সব। আমি নিজের কাজকে ভালোবাসি এবং পরিশ্রম করে অভাব জয় করতে চাই।

​এলাকাবাসী মনে করেন, রাকিবের মতো অদম্য মেধাবী তরুণকে যদি সরকারি বা বেসরকারিভাবে আর্থিক সহযোগিতা দেওয়া যায়, তবে তিনি তার এই ছোট ব্যবসাকে বড় করে আরও মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork