1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত - dailydeshkantha
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১২:৩৪|
শিরোনামঃ
পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল মাসসেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল ২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান

নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬,
  • 173 Time View

মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নতুনের আবাহনে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ ধ্বনিতে নওগাঁর আত্রাইয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।

বর্ষবরণ ও বৈশাখী ​অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. শুভ আলাউল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য মিলনমেলা। এটি কেবল একটি ক্যালেন্ডার পরিবর্তন নয়, বরং আমাদের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। অতীতের সব গ্লানি মুছে দিয়ে নতুন বছরে আমরা একটি স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ নিই। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই উৎসব আমাদের ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে তুলবে।

​সভাপতির তার সমাপনী বক্তব্যে বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসন সবসময়ই সচেষ্ট। নতুন প্রজন্মের কাছে আমাদের নিজস্ব সংস্কৃতি পৌঁছে দিতেই এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন। ১৪৩৩ বাংলা নববর্ষ সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক-এই প্রত্যাশাই করি।

এসময় উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন,

যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আজাদ আলী প্রাং, উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম প্রমুখ। এছাড়াও ​শোভাযাত্রায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাধারণ মানুষ রঙিন পোশাক ও ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork