1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নওগাঁ-০৬ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী রেজুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন - dailydeshkantha
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| বিকাল ৪:৩২|
শিরোনামঃ
লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন ইসরায়েলে নির্বাচনের আবহে ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী

নওগাঁ-০৬ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী রেজুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫,
  • 228 Time View

​মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি পদপ্রার্থী প্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজুর পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন করা হয়েছে। গতকাল রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় আত্রাই উপজেলা নির্বাচন অফিস থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। ​রেজুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট ও সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। এ সময় উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মানুষ একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের পরিবেশ ফিরে পেয়েছে। আত্রাই-রাণীনগরের সর্বস্তরের সাধারণ মানুষ মনেপ্রাণে ধানের শীষকে সমর্থন করার জন্য উন্মুখ হয়ে আছে। আমাদের লক্ষ্য-জনগণের অধিকার ও গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং এলাকার সামগ্রিক উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি। ইনশাআল্লাহ, নওগাঁ-০৬ আসনের মানুষের ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। আমি এই বিজয় আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানকে উপহার দিতে চাই।

আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনকে বুকে ধারণ করে আমরা আজ ঐক্যবদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য দিকনির্দেশনায় সারা দেশের মানুষ আজ জেগে উঠেছে। আমাদের বিশ্বাস, এই নির্বাচন হবে জনগণের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। ইনশাআল্লাহ, ধানের শীষের বিপুল বিজয়ের মাধ্যমে আমরা নওগাঁ-০৬ এই আসনটি আমাদের নেতা তারেক রহমানকে উপহার দেব এবং এসএম রেজাউল ইসলাম রেজুর হাতকে  শক্তিশালী করব।

​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ। আমরা দেশনায়ক তারেক রহমান ও রেজু ভাইয়ের হাতকে শক্তিশালী করতে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমার কাজ করে যাচ্ছি। বিএনপি একটি নির্বাচনমুখী ও গণতান্ত্রিক দল। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, এলাকার মানুষ বেগম খালেদা জিয়ার উন্নয়ন ও জিয়ার আদর্শের পক্ষে রায় দেবেন।

​আত্রাই উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. ইমরান হোসেন বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। সকল প্রার্থী যাতে নির্বিঘ্নে তাদের কার্যক্রম সম্পন্ন করতে পারেন, সেজন্য নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে তিনি সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

​মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু, মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork