1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নাগরপুরে মজলুমের কণ্ঠ পত্রিকার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - dailydeshkantha
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| দুপুর ১:৪০|
শিরোনামঃ
নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ ফিলোন এগ্রো এন্ড ফিশারিজ পিএলসির প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী, চালক হেলপারসহ গ্রেপ্তার ৩ ডিমলায় প্রেমের মায়া জ্বালে পরে সেনা সদস্যসহ পাঁচ জন আটক নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাবেক চার চেয়ারম্যানের বিএনপিতে যোগদান, সমালোচনার ঝড় নীলফামারীতে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থীর মতবিনিময় বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইউএই প্রবাসী সাংবাদিকদের শোক প্রকাশ

নাগরপুরে মজলুমের কণ্ঠ পত্রিকার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫,
  • 55 Time View
নাগরপুরে মজলুমের কণ্ঠ পত্রিকার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নাগরপুরে মজলুমের কণ্ঠ পত্রিকার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় দৈনিক মজলুমের কণ্ঠ এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় নাগরপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মজলুমের কণ্ঠের নাগরপুর প্রতিনিধি মো. এরশাদ মিয়া।

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক মো. আবু বকর সিদ্দিক ও মো. কায়কোবাদ মিয়া।

 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মজলুম জননেতা মাওলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করছে দৈনিক মজলুমের কণ্ঠ।

 

আলোচনা সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত নাগরপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে দৈনিক মজলুমের কণ্ঠ এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork