1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নাগরপুর দপ্তিয়রে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন - dailydeshkantha
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| বিকাল ৪:২১|
শিরোনামঃ
‘ডিফেন্সিভ মানসিকতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’: তাওহীদ হৃদয় সৌদি আরব থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, আজ থেকেই কার্যকর নতুন মূল্য আসামে বাঙালি মুসলিমদের উচ্ছেদ নিয়ে নাহিদ ইসলামের উদ্বেগ, ভারতের সংখ্যালঘু সুরক্ষা নিয়ে প্রশ্ন ফুলছড়ির উদাখালী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী টিটু মিয়াকে ঘিরে আলোচনা, বাড়ছে জনসম্পৃক্ততা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজও অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে নেই চিরচেনা যানজট কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নাগরপুর দপ্তিয়রে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫,
  • 171 Time View
নাগরপুর দপ্তিয়রে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
নাগরপুর দপ্তিয়রে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

নাগরপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছিটকীবাড়ী, মাইঝাইল ও কামুটিয়া গ্রামবাসীর উদ্যোগে যমুনার শাখা নদী কালিগঙ্গার ভয়াবহ ভাঙন রোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, কালিগঙ্গা নদীর ভয়াবহ ভাঙনে প্রতিবছর ফসলি জমি, বসতবাড়ি, রাস্তা-ঘাট ও নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইতোমধ্যেই ছিটকীবাড়ী, মাইঝাইল ও কামুটিয়া গ্রামের বহু পরিবার ভিটেমাটি হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, বহু বছর ধরে এই ভাঙন চলমান থাকলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া এই ভয়াবহ পরিস্থিতি থেকে মানুষকে রক্ষা করা সম্ভব নয়।

স্থানীয়দের আশঙ্কা, অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আগামী কয়েক বছরের মধ্যেই ছিটকীবাড়ী, মাইঝাইল ও কামুটিয়া গ্রাম সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এতে হাজারো মানুষ গৃহহীন হওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সরকারি স্থাপনাও মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

মানববন্ধনে বক্তারা পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত টেকসই বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ সহায়তা প্রদানের জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork