1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নীলফামারীতে বালুবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল শ্রমিক নেতার - dailydeshkantha
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| বিকাল ৫:২৩|
শিরোনামঃ
‘ডিফেন্সিভ মানসিকতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়া কঠিন’: তাওহীদ হৃদয় সৌদি আরব থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম, আজ থেকেই কার্যকর নতুন মূল্য আসামে বাঙালি মুসলিমদের উচ্ছেদ নিয়ে নাহিদ ইসলামের উদ্বেগ, ভারতের সংখ্যালঘু সুরক্ষা নিয়ে প্রশ্ন ফুলছড়ির উদাখালী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী টিটু মিয়াকে ঘিরে আলোচনা, বাড়ছে জনসম্পৃক্ততা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজও অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে নেই চিরচেনা যানজট কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নীলফামারীতে বালুবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল শ্রমিক নেতার

জহুরুল ইসলাম
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫,
  • 210 Time View

জহুরুল ইসলাম. নীলফামারী জেলা

নীলফামারীর ডিমলায় বেপরোয়া গতির বালুবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম নিহত হয়েছেন।

২৮ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার শুটিবাড়ি বাজার সংলগ্ন গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা রফিকুল ইসলাম (৬০)
বর্তমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডিমলা উপজেলা সেক্রেটারি
ও খালিশা চাপানী ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রফিকুল ইসলাম খালিশা চাপানীর থেকে মোটরসাইকেলে মাদ্রাসায় যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা সড়ক সংস্কারের দাবি জানান। একই সাথে সোমবার ২৯ সেপ্টেম্বর ডিমলা-ডালিয়া সহ সকল সড়ক অবরোধের ঘোষণা দেয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মুজিবুর রহমান বলেন, আমরা গভীরভাবে শোকাহত। এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ডিমলার তেলিরবাজার এলাকায় একটি প্রভাবশালী চক্র তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছে। এই বালু পরিবহনে ব্যবহৃত বেপরোয়া গতির ট্রলিগুলোর কারণে এলাকার সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork