1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নীলফামারী জলঢাকায় ভোটের হাওয়া চায়ের কাপে, বেড়েছে আড্ডা ও বিক্রি - dailydeshkantha
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| বিকাল ৩:২৮|
শিরোনামঃ
লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন ইসরায়েলে নির্বাচনের আবহে ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী

নীলফামারী জলঢাকায় ভোটের হাওয়া চায়ের কাপে, বেড়েছে আড্ডা ও বিক্রি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬,
  • 194 Time View

আশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি: আসন্ন ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নীলফামারী ৩ জলঢাকা জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে পাড়া-মহল্লা থেকে শুরু করে হাটবাজারের চায়ের দোকানগুলোতে এখন নির্বাচনী আলাপ-আলোচনা, তর্ক-বিতর্ক ও চুলচেরা বিশ্লেষণে সরগরম হয়ে উঠেছে চারপাশ।

সরেজমিনে উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, সকাল থেকে গভীর রাত পর্যন্ত সব বয়সের মানুষের প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু এখন নির্বাচন। ভোটাররা প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা, অতীতের উন্নয়ন কর্মকাণ্ড এবং এলাকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি নিয়ে নিজেদের মধ্যে ব্যাপক বিতর্ক করছেন। এই রাজনৈতিক আড্ডার ফলে চায়ের দোকানগুলোতে জনসমাগম যেমন বেড়েছে, তেমনি চা ও নাস্তার বিক্রিও প্রায় ২০-৩০% বৃদ্ধি পেয়েছে।

খুটামারা বাজারের চা ব্যবসায়ী নারায়ণ রায় জানান, “সকাল থেকে রাত পর্যন্ত মানুষ চায়ের কাপে ভোট নিয়ে আলোচনায় ব্যস্ত সময় পার করছে। মাঝে মাঝে তর্ক-বিতর্ক হলেও তাদের মধ্যে কোনো ব্যক্তিগত ঈর্ষা দেখা যায় না।”

অন্যদিকে, মিরগঞ্জ বাজারের চা ব্যবসায়ী আতিকুল ইসলাম বলেন, “সন্ধ্যা নামলেই দোকানে ভিড় বেড়ে যায়। সারাদিনের কর্মব্যস্ততা শেষে মানুষ নির্বাচনী আলাপ নিয়েই দীর্ঘ সময় দোকানে বসে থাকছে, ফলে আমাদের বিক্রি আগের তুলনায় অনেক বেড়েছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর ভোটের স্বতঃস্ফূর্ত আমেজ সাধারণ ভোটারদের মনে নতুন করে জায়গা করে নিয়েছে। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে জল্পনা-কল্পনার শেষ নেই। তারা মনে করছেন, যদি নির্বাচনী পরিবেশ শেষ পর্যন্ত স্বাচ্ছন্দ্যে ভরপুর ও শান্তিপূর্ণ থাকে, তবে ভোটারদের গণতান্ত্রিক প্রত্যাশা ও মনের আশা পূর্ণ হবে।

সামগ্রিকভাবে, নীলফামারী জলঢাকার, চায়ের আড্ডাগুলো এখন সাধারণ মানুষের জনমতের এক জীবন্ত প্রতিচ্ছবিতে পরিণত হয়েছে, যেখানে সাধারণ মানুষ তাদের রাজনৈতিক সচেতনতা ও প্রত্যাশার কথা অকপটে তুলে ধরছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork