1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নীলফামারী ০২ আসন: ফটোকপি মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে - dailydeshkantha
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ২:৪৯|
শিরোনামঃ
বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন ইসরায়েলে নির্বাচনের আবহে ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা জামদানি শাড়ি আর ফুলের সাজে মুগ্ধতা ছড়ালেন পূর্ণিমা

নীলফামারী ০২ আসন: ফটোকপি মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫,
  • 211 Time View

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নীলফামারী: মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নীলফামারী-০২ (নীলফামারী সদর) আসনে বিএনপির এমপি প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিন ফটোকপি মনোনয়নপত্র দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জেলা রিটার্নিং কর্মকর্তার বরাবর জমা দিয়েছেন এমন অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার (২৯ডিসেম্বর) সন্ধ্যায় জেলা রির্টানিং আফিসারের কার্যালয়ের সামমে জরুরি সংবাদ সম্মেলন করেছেন ওই আসনের দাঁড়িপাল্লা ও হাতপাখা মার্কার প্রার্থীরা।

সংবাদ সম্মেলনে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী ও নীলফামারী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুখ আব্দুল লতিফ অভিযোগ করে বলেন, ‘বিষয়টি সম্পূর্ণ আইনবিরোধী। সন্ধ্যা ৬টা পার হয়ে গেলেও ধানের শীষের প্রার্থী এখন পর্যন্ত মনোনয়নপত্রের মূল কপি জমা দিতে পারেননি। এরপরও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে সেই ফটোকপি মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘ফটোকপি মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, এডিসি (জেনারেল)সহ অন্যান্য কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা কোনো প্রশ্নের উত্তর দেননি। বরং তারা নীরব থেকেছেন এবং ফটোকপি মনোনয়নপত্র গ্রহণের কাজেই ব্যস্ত ছিলেন। প্রশাসনের এমন কর্মকাণ্ডে তারা অনাস্থা প্রকাশ করে লিখিত অভিযোগ জানিয়েছেন। প্রশাসনের এই একপাক্ষিক আচরণের কারণে তারা প্রশাসনের ভূমিকা নিয়ে আশঙ্কা প্রকাশ করে প্রতিবাদস্বরূপ একটি লিখিত দরখাস্ত জমা দিয়ে চলে আসেন বলে জানান।’

সংবাদ সম্মেলনে হাতপাখা মার্কার প্রার্থী অ্যাডভোকেট হাছিদুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘এখানে উপস্থিত আমরা দুজনই প্রার্থী এবং আইনজীবী। আমরা জানি, ফটোকপি মনোনয়নপত্র গ্রহণ করার এখতিয়ার রিটার্নিং কর্মকর্তার নেই। অনতিবিলম্বে আজকের মধ্যেই এই মনোনয়ন বাতিল করতে হবে। আজ যদি তা না করা হয়, তাহলে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হবো।প্রশাসনের বর্তমান অবস্থা দেখে সামনে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে কিনা, তা নিয়ে আমি গভীরভাবে দ্বিধাগ্রস্ত।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork