1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পটুয়াখালী ভার্সিটির সাবেক ছাত্রলীগ সভাপতি সাগর অস্ত্রসহ আটক - dailydeshkantha
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১:১৮|
শিরোনামঃ
ঢাকা-৫ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে মোহাম্মদ নূরে আলম মিয়াজীর প্রার্থিতা ঘোষণা মায়ের জন্য ব্যাকুলতা: এক অমলিন অনুভূতির প্রতিচ্ছবি লিও ডেতে নেপালে বাংলাদেশি প্রতিনিধিদলের বিশেষ উপস্থিতি: আন্তর্জাতিক বন্ধন আরও দৃঢ় বড়াইগ্রাম-গুরুদাসপুরে জামায়াত প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগ আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল ব্রাকসু স্থগিতে ক্ষোভে ফুঁসছে বেরোবি ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোট রণবীরের ‘ধুরন্ধর’ লুক দেখে যা বললেন দীপিকা বিশ্বকাপে অজানা নম্বর থেকে ফোনের ঢল যেভাবে সামলেছেন জেমাইমা সিরিয়ায় ‘হস্তক্ষেপ’ না করতে ইসরায়েলকে ট্রাম্পের সতর্কতা

পটুয়াখালী ভার্সিটির সাবেক ছাত্রলীগ সভাপতি সাগর অস্ত্রসহ আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫,
  • 65 Time View
পটুয়াখালী ভার্সিটির সাবেক ছাত্রলীগ সভাপতি সাগর অস্ত্রসহ আটক
পটুয়াখালী ভার্সিটির সাবেক ছাত্রলীগ সভাপতি সাগর অস্ত্রসহ আটক

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে ফার্মগেট এলাকা থেকে অস্ত্রসহ আটক করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর(বুধবার) রাজধানীর তেজগাঁও থানাধীন ফার্মগেটের সামনে এই ঘটনা ঘটে।

বুধবার দুপুর থেকে শুরু করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করে। এরই প্রেক্ষিতে সেসব এলাকায় পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২৪৪ জন নেতাকর্মীকে আটক করে।

 

এসময় চাইনিজ কুড়াল সদৃশ অস্ত্র নিয়ে দৌড়ে পালিয়ে যাবার কালে পুলিশের হাতে আটক হন পবিপ্রবি সাবেক ছাত্রলীগ সভাপতি, পবিপ্রবি’ র শিক্ষক লাঞ্ছনাকারি, সাগর। এসময় পুলিশ সাংবাদিকদের জানায়, দৌড়ে পালিয়ে যাবার সময় তাকে ছিনতাইকারী সন্দেহে ব্যাগসহ আটক করে। আটকের পর তল্লাশি করলে তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এসময় পুলিশকে আরও বলতে শোনা যায়, উদ্ধারকৃত অস্ত্রটিট্র‍্যাডিশনাল(গতানুগতিক) কোনো অস্ত্র নয়।

 

এমনকি তিনি এমন অস্ত্র পূর্বে কখনও দেখেননি। ২০২৪ সালের ৫ আগস্টে ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ছাত্রলীগ সভাপতি নেশা খোর সাগরের অনেকটা আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকলেও তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকতে দেখা যায়। দেশের নিয়মিত ঘটনাগুলো নিয়ে তাকে প্রায়ই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করতে দেখা যায়।

উল্লেখ্য যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ সভাপতি সাগরের চাঁদা চাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এছাড়াও ক্যাম্পাসের নির্মাণাধীন ভবনের রড চুরি ও চাঁদা চাওয়ায় তাকে সভাপতি পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে সে তার পদ ফিরে পায়।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork