1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পিরোজপুরে ৪৫৬ মন্দিরে চলছে দুর্গা প্রতিমা তৈরির কাজ - dailydeshkantha
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| সকাল ৮:২১|
শিরোনামঃ
ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দুমকিউপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’ পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ

পিরোজপুরে ৪৫৬ মন্দিরে চলছে দুর্গা প্রতিমা তৈরির কাজ

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫,
  • 56 Time View
পিরোজপুরে ৪৫৬ মন্দিরে চলছে দুর্গা প্রতিমা তৈরির কাজ
পিরোজপুরে ৪৫৬ মন্দিরে চলছে দুর্গা প্রতিমা তৈরির কাজ

পিরোজপুর অফিস : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুর জেলার সাতটি উপজেলায় চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসবকে ঘিরে জেলায় মোট ৪৫৬টি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ পুরোদমে চলছে।

 

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, পিরোজপুর সদর উপজেলায় ৫৮টি, নাজিরপুরে ১২৬টি, স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলায় ১০১টি, ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় ২৩টি, কাউখালীতে ২৫টি, ভান্ডারিয়ায় ৪৮টি এবং মঠবাড়িয়ায় ৭৫টি মন্দিরে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের পালপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, প্রতিমাশিল্পীরা প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন।

 

স্থানীয় শিল্পী সঞ্জয় পাল জানান, “এ বছর অনেক আগে থেকেই মণ্ডপগুলো থেকে অর্ডার এসেছে। এখন প্রতিমার মাটির কাজ শেষ, সাদা খড়ি দেওয়া চলছে।” দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে। এরপর যথাক্রমে ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী, ১ অক্টোবর নবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।

 

তবে ২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে পূজার সূচনা ঘটবে। পূজাকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, “নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করতে সাড়ে ৪০০ পুলিশ সদস্যসহ নানা স্তরের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গোটা জেলায় থাকবে কড়া নজরদারি।” জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলা গুহ বলেন, “আমরা আশাবাদী-শান্তিপূর্ণ পরিবেশেই জেলার সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গোৎসব সম্পন্ন হবে।”

 

তিনি আরও জানান, পূজার সফল আয়োজনের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে পূজা কমিটির সঙ্গে সমন্বয়ের কাজ চলমান রয়েছে। সদর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চট্টোপাধ্যায় জানান, এবারের দুর্গোৎসব যাতে সুষ্ঠুভাবে ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক দল, সিসি ক্যামেরা, আলোকসজ্জা ও স্যানিটেশন ব্যবস্থাও নিশ্চিত করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork