1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পৌরসভার ৭ নং ওয়ার্ডে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবুর গণ সংযোগ - dailydeshkantha
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ২:৩১|
শিরোনামঃ
ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দুমকিউপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’ পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ

পৌরসভার ৭ নং ওয়ার্ডে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবুর গণ সংযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১৭, ২০২৫,
  • 42 Time View

গাইবান্ধা: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ সদর সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি গ্রাম সরকার বিষয়ক সম্পাদক গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুজ্জামান খাঁন বাবু আজ সোমবার সকালে গাইবান্ধা পৌরসভার উপজেলা রোড, দক্ষিণ বানিয়ারজান,উত্তর বানিয়ারজান, কালিবাড়ি পাড়া,মুন্সিপাড়াসহ ৭ নং ওয়ার্ড এলাকায় নানা শ্রেণী গণমান্য ব্যাক্তিদের নিয়ে গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের কাছে ধানের শীষ মার্কার ভোট প্রার্থনা করেন ও লিফলেট বিতরণ করেন।পরে নির্বাচনী সভায় দলমত নির্বিশেষে গাইবান্ধা সদর আসনের ভোটারদেকে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি ।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির কোষাধক্ষ্য,৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চেম্বার অফ কমাস্ এর ভাইস-প্রেসিডেন্ট
আবু বক্কর সিদ্দিক স্বপন তিনি বলেন, ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনে সহযোগিতা করবে।
মানুষ বুঝতে পারছে বিএনপিকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে।উলিতে গলিতে শুধু ধানের শীষের জোয়ার দেখছি আর সবার মুখে মুখে শুনছি আনিসুজ্জামান খান বাবু ভাইয়ের কথা তিনি যদি নির্বাচিত হন তাহলে গাইবান্ধার উন্নয়ন জোয়ার বইবে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষের জয় হবেই হবে।

গণসংযোগ শেষে স্লোগান তুলে ধরেন তারেক জিয়া সাইবার ফোর্সের গাইবান্ধার সভাপতি ফরাদ আলী।
তিনি স্লোগান শেষে ভোটাদের উদ্দেশ্য বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হবো ইনশাআল্লাহ,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork