1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ফুলছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন - dailydeshkantha
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ২:৫২|
শিরোনামঃ
বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন ইসরায়েলে নির্বাচনের আবহে ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা জামদানি শাড়ি আর ফুলের সাজে মুগ্ধতা ছড়ালেন পূর্ণিমা

ফুলছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ১৭, ২০২৬,
  • 85 Time View

বাবুল রহমান রবিন, গাইবান্ধা প্রতিনিধি: ‘রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ফুলছড়ি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছ।

এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি আবুল খায়ের, উপজেলা মৎস্য কর্মকর্তা আঁখি সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু মোতালেব সরকার, উপজেলা আইসিটি কর্মকর্তা, স্থানীয় মৎস্যচাষী, উদ্যোক্তা ও খামারিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নেও এ খাতের অবদান রয়েছে।

তারা আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে মৎস্যচাষীদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারি সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে সফল ও সেরা মৎস্যচাষীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। সফল মৎস্যচাষী ও উদ্যোক্তাদের এ ধরনের স্বীকৃতি মাছ চাষে অন্যদেরও উৎসাহিত করবে বলে জানান সংশ্লিষ্টরা।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ফুলছড়িতে বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারমূলক কর্মসূচি পালন করা হবে। মৎস্যচাষী ও সাধারণ মানুষের মধ্যে মৎস্য চাষের আধুনিক পদ্ধতি, মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদ উন্নয়নের বিষয়ে সচেতনতা তৈরিতে এসব কর্মসূচি নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork