স্টাফ রিপোর্টার: কে এম রুবেল সভাপতি ও ফোরকান শিকদার সাধারণ সম্পাদক নির্বাচিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ তারিখে সংস্থার কেন্দ্রীয় কার্যালয় ঢাকা মতিঝিলে আনুষ্ঠানিকভাবে এই কমিটি অনুমোদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ কাজী মাহমুদুল হাসান, দপ্তর সচিব মোঃ সিপন আলী, প্রশিক্ষণ সচিব মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী প্রচার ও প্রকাশনা সচিব মোঃ সোহানুর রহমান, সহকারী তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ ফয়সাল কবিরসহ কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুমোদিত কমিটিতে কে এম রুবেল-কে সভাপতি এবং ফোরকান শিকদার-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে চট্টগ্রাম বিভাগে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং সাংবাদিকদের অধিকার ও কল্যাণে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কার্যক্রম আরও গতিশীল হবে।