1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বাজিতপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - dailydeshkantha
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১০:৪১|
শিরোনামঃ
গোলমুন্ডা ইউনিয়নের দাঁড়ি পাল্লা মার্কার জনসভারূপ নিল বিশাল জনসমুদ্রে   দেশ পুনর্গঠনের রূপরেখা দিলেন তারেক রহমান: বিএনপি সরকারে আসলেই বাস্তবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা প্রয়োজনে লাশ হয়ে যাব, দাবি আদায় ছাড়া ফিরবো না কর্মসংস্থান ও জুলাই অভ্যুত্থানের বিচার, বিএনপির ইশতেহারে আরও যা থাকছে নওগাঁর আত্রাইয়ে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিয়াজি ভাজছেন চক শিমলার রাকিব: অবাক এলাকাবাসী রামগড়ে জিয়া পরিষদের উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ধানের শীষের পক্ষে মতবিনিময় দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না: নাহিদ বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ খেলবেনা পাকিস্তান : শেহবাজ শরীফ

বাজিতপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫,
  • 98 Time View
বাজিতপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বাজিতপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

 

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর বর্ণাঢ্য ফাইনাল খেলা।

 

ফাইনালে মুখোমুখি হয় নর্দান ওডির ক্লাব বনাম ইউনিভার্সাল ফ্রেন্ডস ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ইউনিভার্সাল ফ্রেন্ডস ক্লাব ২–০ গোলে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডভোকেট সৈয়দ এহসানুল হুদা, চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দল ও সমন্বয়ক ১২ দলীয় জোট। উদ্বোধক ছিলেন হাজী মোঃ কাজল ভূইয়া এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপি নেতা কাইয়ুম খান হেলাল।

 

এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য বদরুল আলম শিপু, জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট শাহ আলম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদ ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুজ্জামান শরীফ, দপ্তর সম্পাদক এডভোকেট আহসানুজ্জামান নাসির, উপজেলা যুবদল সদস্য সচিব আনিসুর রহমান খোকন, যুবদল যুগ্ম আহ্বায়ক ফ্রিডম সোহেল, টুর্নামেন্টের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সদস্য ইসমাইল হোসেন এবং হিলচিয়া ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শহীদুজ্জামান বাবু।

 

বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলাবদ্ধ করে, মাদক থেকে দূরে রাখে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে। তাই এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork