1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ব্রাকসু নির্বাচন কমিশন পুনর্গঠন: প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. শাহ্জামান - dailydeshkantha
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ২:২২|
শিরোনামঃ
পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল মাসসেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল ২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান

ব্রাকসু নির্বাচন কমিশন পুনর্গঠন: প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. শাহ্জামান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫,
  • 104 Time View
বেরোবি ছাত্র সংসদের নীতিমালা অনুমোদন: নির্বাচনের পথে বড় অগ্রগতি

বেরোবি প্রতিবেদক: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য ছয় সদস্যের নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর, ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১৭তম (জরুরি) সভায় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদনক্রমে গঠিত নতুন কমিশনে পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ শাহ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আমির শরীফ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাসুদ রানা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহসীনা আহসান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হাসান আলী।

সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, এই কমিশনের তত্ত্বাবধানে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork