1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ভারতে নতুন চিড়িয়াখানায় কুকুরের আক্রমণে ১০ হরিণ নিহত - dailydeshkantha
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ২:৩২|
শিরোনামঃ
গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে: ড. মঈন খান ডিমলায় অতিরিক্ত বিদ্যুৎ বিল লেখার অভিযোগে রিডিংম্যানকে আটক করল জনতা ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বক্স অফিসে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি রুপি বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? ইসলামী ইন্স্যুরেন্সের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কিনশাসা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা ‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’

ভারতে নতুন চিড়িয়াখানায় কুকুরের আক্রমণে ১০ হরিণ নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ১২, ২০২৫,
  • 147 Time View

অনলাইন নিউজ: ভারতে একটি চিড়িয়াখানায় কুকুরের আক্রমণে ১০ হরিণ নিহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় সম্প্রতি উদ্বোধন করা পুথুর চিড়িয়াখানায় এই ঘটনা ঘটে। মাত্র দুই সপ্তাহ আগেই চিড়িয়াখানাটি উদ্বোধন করা হয়েছিল।

এদিকে উদ্বোধনের পর ১৫ দিন না পেরোতেই এই ঘটনা ঘটায় চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা ও কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে উঠেছে বড় প্রশ্ন। বুধবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, কেরালার সদ্য উদ্বোধিত ত্রিশূরের পুথুর চিড়িয়াখানায় বেওয়ারিশ কুকুরের আক্রমণে অন্তত ১০টি হরিণ নিহত হয়েছে। মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. আরুন জাকারিয়াসের নেতৃত্বে একটি দল।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পোস্টমর্টেম শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। তবে যোগাযোগ করা হলেও চিড়িয়াখানার পরিচালক নাগারাজ মন্তব্য করতে রাজি হননি।

এনডিটিভি বলছে, সম্প্রতি পুথুর চিড়িয়াখানাটি দর্শনার্থীদের জন্য অ্যাডভান্স রেজিস্ট্রেশন চালু করেছে। তবে এখন পর্যন্ত শুধু স্কুল ও কলেজের দলগুলোকেই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সাধারণ দর্শনার্থীদের জন্য এটি খোলার তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

৩৩৬ একর জমিতে গড়ে ওঠা ত্রিশূর চিড়িয়াখানাটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং ভারতের প্রথম ‘ডিজাইনার জু’ হিসেবে পরিচিত। গত ২৮ অক্টোবর কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

চিড়িয়াখানাটিতে ২৩টি উন্মুক্ত ও প্রাকৃতিক পরিবেশের ঘেরায় ৮০ প্রজাতির ৫৩৪টি প্রাণী রাখার পরিকল্পনা রয়েছে। পুরোনো ত্রিশূর চিড়িয়াখানা থেকে ধীরে ধীরে প্রাণীগুলোকে নতুন স্থাপনায় স্থানান্তর করা হচ্ছে।

তবে ঘটনার সিসিটিভি ফুটেজ এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork