1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ভালো চাকরির স্বপ্ন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক আদম ব্যবসায়ী - dailydeshkantha
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১:৪০|
শিরোনামঃ
ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দুমকিউপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’ পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ

ভালো চাকরির স্বপ্ন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক আদম ব্যবসায়ী

তৌহিদ হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, জুন ২৮, ২০২৫,
  • 399 Time View

ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার অন্তত ১২টি পরিবারের কাছ থেকে বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে।

স্থানীয় ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে একজন প্রভাবশালী রিক্রুটিং এজেন্সির প্রতিনিধি পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে নানা কৌশলে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তিনি ইতালি, মালয়েশিয়া ও দুবাইয়ে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখান। প্রথমে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ ও কাগজপত্রের কথা বলে ভুক্তভোগীদের কাছ থেকে ৩-৫ লাখ টাকা পর্যন্ত করে হাতিয়ে নেন।

ভুক্তভোগীদের অভিযোগ, টাকা নেওয়ার পর শুরু হয় নানা টালবাহানা। কখনো ভিসার সমস্যা, কখনো কাগজপত্র যাচাইয়ের অজুহাত দেখিয়ে মাসের পর মাস ঘুরানো হয়। প্রতিশ্রুত সময় পেরিয়ে গেলেও বিদেশে পাঠানো তো দূরের কথা, টাকা ফেরত চাইতে গেলে উল্টো ভয়ভীতি দেখানো হয়।

কোটচাঁদপুর উপজেলার রফিকুল ইসলাম নামে এক ভুক্তভোগী জানান, “আমার পরিবারের সঞ্চয় আর ধারদেনা করে ৪ লাখ টাকা দিয়েছি। এখন টাকাও নেই, চাকরিও নেই। তিনি ফোনও ধরেন না।”

মহেশপুরের আরেক ভুক্তভোগী জাহানারা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বছরের পর বছর বিদেশে ছেলেকে পাঠানোর স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন আজ ভেঙে চুরমার। আমরা নিঃস্ব হয়ে গেছি।”

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে স্থানীয় সূত্রে জানা যায়, প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

ঝিনাইদহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জানিয়েছে, অভিযোগ যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের প্রতারণা রোধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork