1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ভোটের সময় এআইয়ের অপতথ্য রোধে সোচ্চার থাকতে হবে - dailydeshkantha
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ২:৩০|
শিরোনামঃ
ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দুমকিউপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’ পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ

ভোটের সময় এআইয়ের অপতথ্য রোধে সোচ্চার থাকতে হবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫,
  • 68 Time View
ভোটের সময় এআইয়ের অপতথ্য রোধে সোচ্চার থাকতে হবে
ভোটের সময় এআইয়ের অপতথ্য রোধে সোচ্চার থাকতে হবে

অনলাইন নিউজ:  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ, এম, এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে অনেকদিন ধরেই কাজ করছে কমিশন। ভোটের সময় অপতথ্য রোধে সোচ্চার থাকতে হবে। মঙ্গলবার সকালে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য বা ভুয়া প্রচারণা ছড়ানোর আশঙ্কা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির এই যুগে ভোটের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এআই–সৃষ্ট ছবি, ভিডিও বা অডিওর মাধ্যমে জনমত প্রভাবিত করার প্রবণতা বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

তারা মনে করেন, বাংলাদেশেও আসন্ন ভোটে এমন অপতথ্য ছড়ানোর ঝুঁকি রয়েছে। তাই নাগরিক, সাংবাদিক, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সবাইকে সচেতন থাকতে হবে।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, এআই–নির্ভর ভুয়া কনটেন্ট শনাক্ত করতে আধুনিক টুল ব্যবহার এবং ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এখন সময়ের দাবি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত যাচাইবিহীন তথ্য ছড়িয়ে না দেওয়ার পরামর্শ দেন তারা।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, “ভোটের সময় ভুয়া তথ্য বা বিভ্রান্তি ছড়ানো ঠেকাতে বিশেষ মনিটরিং টিম গঠন করা হবে। যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

বিশেষজ্ঞদের মতে, জনগণকে সচেতন করা এবং তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তোলাই এআই–নির্ভর অপতথ্য মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork