1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
মৃত্যু দাবি চেক প্রদান করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি - dailydeshkantha
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৮:৫৩|
শিরোনামঃ
মৃত্যু দাবি চেক প্রদান করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি হরমুজ প্রণালি খুলছে, কাউকে আর কখনও টোল দিতে হবে না : ট্রাম্প ক্রিকেটার নাঈমকে পুলিশের ‘শারীরিক নির্যাতন’, জামায়াতের নিন্দা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ? নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা

মৃত্যু দাবি চেক প্রদান করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬,
  • 22 Time View

নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিয়ানীবাজারে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র এক বীমা গ্রাহকের মৃত্যু দাবির চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিয়ানীবাজার শাখা কার্যালয়ে আয়োজিত চেক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ইনচার্জ ও কোম্পানির জিএম ফয়জুল হক শিমুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি মুহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির এএমডি মোঃ চান মিয়া, বিয়ানীবাজার হেল্থ কাউন্সিলর নার্গিস আক্তার তান্নী, বিএম সোহানুর রহমানসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় মরহুম বীমা গ্রাহকের পরিবারের সদস্যদের হাতে মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়। পাশাপাশি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সবসময় গ্রাহকদের স্বার্থ রক্ষায় অঙ্গীকারবদ্ধ এবং দ্রুততম সময়ে বীমা দাবির অর্থ পরিশোধের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork