1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও - dailydeshkantha
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৪:৩৯|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ৩, ২০২৬,
  • 213 Time View

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জীবিত আছেন তো বটেই, উপরন্তু দিনকে দিন তার সক্রিয়তা বাড়ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন।

গতকাল যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন রুবিও। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “তিনি জীবিত আছেন এবং আমরা এমন ইঙ্গিত পেয়েছি যে দিন দিন তিনি আরও বেশি সক্রিয় হচ্ছেন।”

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দ্বন্দ্বের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৪০ দিন ধরে সংঘাতের পর গত ৮ এপ্রিল ইরানে যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

সংঘাতের প্রথম দিনই নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার স্ত্রী এবং মোজতবা খামেনির স্ত্রী ও সন্তান।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের জন্যই ৮ ফেব্রুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তবে সেই চুক্তি এখনও হয়নি, উপরন্তু পরস্পরকে লক্ষ্য করে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার জেরে বর্তমানে ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে যুদ্ধবিরতি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি বিষয়ক আলোচনাও স্থবির অবস্থায় আছে।

তবে রুবিওর দাবি, আলোচনা চলমান আছে এবং চুক্তিস্বক্ষরও শিগগিরই হবে।

“আমাদের সামনে একটি সম্ভাবনা রয়েছে, যা আজ ঘটতে পারে, কালও ঘটতে পারে কিংবা আগামী সপ্তাহেও ঘটতে পারে। ইরানকে শুধু স্পষ্টভাবে বলতে হবে যে হরমুজ প্রণালি উন্মুক্ত এবং কোনো বিদেশি জাহাজে তারা হামলা করবে না কিংবা তাদের থেকে টোল নেবে না। তারপর সেই প্রণালি থেকে মাইন সরাতে আমরা তাদের সহযোগিতা করব”, সিনেট কমিটিকে বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র : এএফপি, এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork