1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রামগড়ে জাতীয় যুব দিবস ২০২৫ পালিত - dailydeshkantha
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১:১২|
শিরোনামঃ
আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি পঞ্চাশ পেরিয়েও রুবাবা নিজেকে ফিট রেখেছেন যেভাবে যেমন জীবনসঙ্গী চান ইসরাত জাহিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল বড় হামলা চালাতে পারে, নিয়ে এসেছে বহু সেনা ও সরঞ্জাম পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের

রামগড়ে জাতীয় যুব দিবস ২০২৫ পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ১৩, ২০২৫,
  • 166 Time View
রামগড়ে জাতীয় যুব দিবস ২০২৫ পালিত
রামগড়ে জাতীয় যুব দিবস ২০২৫ পালিত

সাইফুল ইসলাম, রামগড়:

প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়েও উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অফিস এর আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৫ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে (১২ আগস্ট) মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় একটি র‍্যালি বের করা হয়েছে।র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতি)মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় আলোচনা সভাতে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিসেস ইসমত জাহান তুহিন, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা জামায়েত ইসলাম এর সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ,সহ সরকারি বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।সভা শেষে অতিথি বৃন্দ উপজেলা যুব উন্নয়ন দপ্তরের বিভিন্ন কোর্সের ৬ জন প্রশিক্ষিত যুবক,কে কর্মসংস্থান গড়ার লক্ষ্যে এক লক্ষ টাকার ঋণের চেক এবং ৫ জনকে প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork