1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রামগড়ে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - dailydeshkantha
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৮:১০|
শিরোনামঃ
ইসরায়েলে নির্বাচনের আবহে ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা জামদানি শাড়ি আর ফুলের সাজে মুগ্ধতা ছড়ালেন পূর্ণিমা কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে বললেন হৃদয়ছোঁয়া কথা ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, ১৮০০ স্কুলে ব্লকেড আত্রাইয়ে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি কচুয়া ইউনিয়নে চেয়ারম্যান লিয়াকত আলীকে ঘিরে আলোচনায় উন্নয়ন ও জনসম্পৃক্ততা বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে মাদক প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে: শেখ রেজাউল ইসলাম এমপি জনগণের হক জনগণকে বুঝিয়ে দিতে চান চেয়ারম্যান আমিনুল

রামগড়ে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫,
  • 150 Time View
রামগড়ে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রামগড়ে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাইফুল ইসলাম, রামগড়: “গৌরব ঐতিহ্য সংগ্রাম – সাফল্যের”এ প্রতিপাদ্যকে সামনে রেখে দলীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়েও বর্ণাঢ্য আয়োজন এর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও দিবসটি উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৩ সেপ্টেম্বর)বিকেল ৪ ঘটিকার সময় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় লেক পাড়ের সামনে এসে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।

 

আনন্দ শোভাযাত্রায় এ-সময় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুইয়া,মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহ ভুইঁয়া প্রমুখ।

 

এছাড়াও রামগড় উপজেলা যুবদল, শ্রমিক দল,মহিলা দল, জিয়া পরিষদ,মৎস্যজীবি দল, পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি সহ তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork