1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
আক্রমণ নয়, রাজনীতিতে ইতিবাচক ধারা গড়তে চান তারেক রহমান - dailydeshkantha
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৭:১০|
শিরোনামঃ
ভোলায় বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড ডিমলায় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে রেলপথ ঘেঁষে অসংখ্য দোকানপাট: যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা নওগাঁর আত্রাইয়ে বোরো ধান পাকার পূর্ব মুহূর্তে উপজেলা কৃষি অফিসের নানা উদ্যোগ আলীকদমে ‘আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল’ উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব শাড়িতে স্নিগ্ধতা ছড়ালেন কুসুম শিকদার নাচতে নাচতে চিংড়ি রান্না করলেন পরীমণি ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু ডিপিএল দলবদলের প্রথম দিনে দল পেলেন যারা

আক্রমণ নয়, রাজনীতিতে ইতিবাচক ধারা গড়তে চান তারেক রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ৬, ২০২৫,
  • 134 Time View
আক্রমণ নয়, রাজনীতিতে ইতিবাচক ধারা গড়তে চান তারেক রহমান
আক্রমণ নয়, রাজনীতিতে ইতিবাচক ধারা গড়তে চান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলাকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে বর্তমান রাজনীতি, আসন্ন নির্বাচন ও ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি প্রতিপক্ষ দলকে আক্রমণ না করে রাজনীতিতে ইতিবাচক ও গঠনমূলক ধারা প্রতিষ্ঠার বার্তা দিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) সকালে প্রকাশিত ওই সাক্ষাৎকারটি নেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল। এতে তারেক রহমান জানান, তিনি দ্রুতই দেশে ফিরবেন।

তিনি বলেন, “আমরা চাই, দেশের রাজনীতি হোক প্রতিযোগিতামূলক, কিন্তু তা যেন হয় নীতিনিষ্ঠ ও ভদ্রতার সীমার মধ্যে।”

 

তারেক রহমান আরও যোগ করেন, “জনগণের আস্থা ফিরে পেতে হলে রাজনীতিতে ঘৃণা নয়, বরং সহযোগিতা ও দেশপ্রেমকে প্রাধান্য দিতে হবে।”

প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এ সিদ্ধান্ত একা আমার নয়; এটি নির্ভর করবে দল ও দেশের জনগণের ওপর।”

 

দেশে ফেরার বিষয়ে তিনি জানান, যদিও বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন, তবু মন-মানসিকতায় তিনি গত ১৭ বছর ধরেই বাংলাদেশে আছেন। “দ্রুতই দেশে ফিরব, ইনশাআল্লাহ,” বলেন তিনি।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তারেক রহমান বলেন, “নির্বাচনের সঙ্গে আমার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। জনগণের প্রত্যাশিত অংশগ্রহণ থাকলে আমিও থাকব সেখানে।”

 

‘জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি নিজেকে মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। এই আন্দোলনের পটভূমি তৈরি হয়েছে বহু বছর ধরে। এখানে শুধু বিএনপি নয়—গণতান্ত্রিক দল, সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিক, কৃষক, গৃহিণী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সাংবাদিক সবাই যুক্ত ছিলেন। দল-মত নির্বিশেষে সবার অবদানেই এই আন্দোলন সফল হয়েছে।”

 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই সাক্ষাৎকারে প্রতিপক্ষকে আক্রমণ না করে সংলাপ ও ইতিবাচক রাজনীতির ওপর জোর দেওয়া হয়েছে। তাদের মতে, এটি বিএনপির ভাবমূর্তি ও জনসংযোগ বৃদ্ধির কৌশলী দৃষ্টিভঙ্গি।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “গত ১৬ বছর ধরে আমরা প্রতিহিংসার রাজনীতি দেখেছি। এখন বিএনপি বুঝেছে, সেই পুরোনো ধারায় আর কাজ হবে না। তাই তারা সংস্কারের কথা বলছে, সংলাপের কথা বলছে।”

 

তিনি আরও বলেন, “তারেক রহমান বলেছেন, জনগণই সবচেয়ে বড় বিচারক এবং মানুষই আন্দোলনের মাস্টারমাইন্ড। এটি দেখায়, বিএনপি সংঘাত নয়, ইতিবাচক রাজনীতির পথে হাঁটতে চায়।”

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “তারেক রহমান রাজনীতিতে ইতিবাচক ধারা গড়ে তুলতে চান। দীর্ঘ সাক্ষাৎকারে তিনি কাউকে উদ্দেশ্য করে কোনো কটূক্তি করেননি।”

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই নতুন সুর তরুণ ভোটারদের আকৃষ্ট করতে পারে এবং বিএনপির রাজনীতিতে একটি নতুন দিকনির্দেশনা দিতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork