1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
আরবে দেখা গেছে রজবের চাঁদ, রমজানের ক্ষণগণনা শুরু - dailydeshkantha
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১০:৪৫|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

আরবে দেখা গেছে রজবের চাঁদ, রমজানের ক্ষণগণনা শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫,
  • 278 Time View

অনলাইন নিউজ: মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে দেখা গেছে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজবের চাঁদ। ফলে কাল রোববার (২১ ডিসেম্বর) আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজবের প্রথম দিন হবে। আর রজবের চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে পবিত্র রমজান মাসের ক্ষণগণনা।

সংবাদমাধ্যম গালফ নিউজ আজ শনিবার আরব আমিরাতে চাঁদ দেখার তথ্য জানিয়েছে। রজব চারটি পবিত্র মাসের মধ্যে অন্যতম একটি।

মুসলিমদের কাছে রজব মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাস থেকেই মূলত পবিত্র রমজানের প্রস্তুতি শুরু হয়। রজব ও এর পরের মাস শা’বান শেষ হলেই আসে রহমতের মাস রমজান।

রজব ও শাবান মাস যদি ২৯ বা ৩০ দিন পূর্ণ করে, তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ৬০ থেকে ৬১ দিনের মধ্যেই রমজান শুরু হতে যাচ্ছে।

হাদিসে এসেছে, রজব মাস শুরু হলে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) দোয়া করতেন যেন মহান আল্লাহ রজব ও শা’বান মাসকে বরকতময় করে দেন এবং সবাইকে রমজান পর্যন্ত পৌঁছে দেন।

আরবি মাস যেহেতু চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয় তাই রমজানের চাঁদ দেখে নিশ্চিত হওয়া যাবে আগামী বছর কবে পবিত্র ও মহিমান্বিত এ মাস শুরু হবে।

এদিকে আজ দিনের বেলাতেই আবুধাবির আল খাতিম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে রজবের চাঁদের ছবি তুলতে সমর্থ হয়েছিলেন বিজ্ঞানীরা।

সূত্র: গালফ নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork