1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ইন্দোনেশিয়ায় মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ১৭ বছর বয়সী এক ছাত্র জড়িত - dailydeshkantha
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ২:৪৬|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

ইন্দোনেশিয়ায় মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ১৭ বছর বয়সী এক ছাত্র জড়িত

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫,
  • 87 Time View

অনলাইন নিউজ: ইন্দেনেশিয়ার রাজধানী জাকার্তার উত্তরাঞ্চলীয় এলাকা কেলাপা গাদিংয়ে আজ শুক্রবার একটি মসজিদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণ ঘটনা ঘটেছে।

মসজিদটির অবস্থান একটি স্কুল কমপ্লেক্সে মধ্যে। যারা আহত হয়েছেন, তাদের প্রায় সবাই স্কুলটির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জুমার নামাজের খুৎবা শুরুর অল্প কিছুক্ষণের মধ্যে মসজিদটির ভিতরে দু’দফা বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সে মসজিদের পাশের স্কুলের শিক্ষার্থী।

দেশটির ডেপুটি হাউজ স্পিকার সুফমি দাসকো আহমেদ জানিয়েছেন, সন্দেহভাজন ওই শিক্ষার্থী চিকিৎসাধীন আছে। তার অস্ত্রোপচার চলছে। তবে এর বিস্তারিত কিছু জানাননি তিনি। এছাড়া ওই শিক্ষার্থী কেন বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে সেটিও নিশ্চিত নয়।

ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের প্রধান লিসতো সিগিত প্রাবো সন্দেহভাজন হিসেবে এক শিক্ষার্থীর নাম বলেছেন। তিনি জানিয়েছেন, সে পার্শ্ববর্তী স্কুলের ছাত্র। সে মসজিদে বিস্ফোরণ ঘটালে, কেন ঘটিয়েছে সেটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

পুলিশের শীর্ষ এ কর্মকর্তা বলেন, “আমরা সন্দেহভাজন অপরাধীকে শনাক্ত করেছি। এখন তার পরিচয়, বাড়ি ও অন্যান্যসহ তার আশপাশের সব বিষয়ে আমরা তদন্ত করছি।”

ইন্দোনেশিয়ায় এ ধরনের হামলা বিরল ঘটনা। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে এ ঘটনা সংক্রান্ত বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। সেসব ভিডিওতে দেখা গেছে— মসজিদের সামনে অ্যাম্বুলেন্স এবং আহতদের উদ্বিগ্ন স্বজনদের ভিড়।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork