1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
কিছুক্ষণ পরেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ! কৌতূহল বা বিভ্রান্তি, - dailydeshkantha
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:২৩|

কিছুক্ষণ পরেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ! কৌতূহল বা বিভ্রান্তি,

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 125 Time View
কিছুক্ষণ পরেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ! কৌতূহল বা বিভ্রান্তি, সব কিছুরই উত্তর দিচ্ছে আনন্দবাজার ডট কম
কিছুক্ষণ পরেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ! কৌতূহল বা বিভ্রান্তি, সব কিছুরই উত্তর দিচ্ছে আনন্দবাজার ডট কম

গ্রহণ নিয়ে মানুষের মনে কৌতূহল আদি-অনন্তকালের। কিন্তু তার পাশাপাশি রয়েছে ভুল ধারণাও। সেই ভুল ধারণা থেকে জন্ম নিয়েছে কুসংস্কার। অনেকেই সেই কুসংস্কারকে মনে থেকে সরাতে পেরেছেন। কেউ কেউ পারেননি। চন্দ্র বা সূর্যগ্রহণ আদতে প্রাকৃতিক ঘটনা ছাড়া কিছু নয়। তার মধ্যে চন্দ্রগ্রহণ সুদৃশ্য একটি বিষয়। তাই কুসংস্কারমুক্ত মনে এই প্রাকৃতিক ঘটনাকে উপলব্ধি করা উচিত। কখন, কোথায়, কী ভাবে দেখতে হবে সেই গ্রহণ, রইল তার হদিস।

চাঁদের নিজস্ব আলো নেই। তার উপর সূর্যের আলো পড়ে। তার পরেই তাকে দেখা যায়। পৃথিবী চাঁদ এবং সূর্যের মধ্যে চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না। বদলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপরে। তখনই হয় চন্দ্রগ্রহণ।

গ্রিনিচ সময় বা ইউনিভার্সাল টাইম কোঅর্ডিনেট (ইউটিসি) অনুসারে ৭ সেপ্টেম্বর, রবিবার বিকেল ৩টে ২৫ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। ভারতে তখন রবিবার রাত ৮টা ৫৮ মিনিট। ইউটিসি অনুসারে ৭ সেপ্টেম্বর রাত ৮টা ৫৫ মিনিটে শেষ হবে সেই গ্রহণ। ভারতে তখন ৮ সেপ্টেম্বর, সোমবার রাত ২টো ২৫ মিনিট। পূর্ণগ্রাস গ্রহণের সময়ে চাঁদের রং হয়ে উঠবে লাল। ভারতে সেই দৃশ্য দেখা যাবে ৭ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত প্রায় ৮২ মিনিট সময় ধরে। এত দীর্ঘ সময় ধরে গ্রহণ বহু দিন পর হচ্ছে।

কোথা থেকে দেখা যাবে?

এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ভারতের প্রায় সব শহর থেকেই দেখা যাবে। কলকাতা, দিল্লি, মুম্বই, পুণে, লখনউ, হায়দরাবাদ, চণ্ডীগড় থেকে এই গ্রহণ স্পষ্ট দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অনুকূল থাকতে হবে। আকাশে মেঘ থাকলে গ্রহণ দেখায় সমস্যা হতে পারে।

কী ভাবে দেখতে হবে?

চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কোনও বিশেষ চশমার প্রয়োজন হয় না। খালি চোখেই দেখা যায় গ্রহণ। গ্রহণের সময়ে চাঁদ থাকে ফ্যাকাশে। সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের সমস্যা হয়। কিন্তু চাঁদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে চাঁদে পড়ে। সেখান থেকে সেই আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে বলেই আমরা চাঁদকে দেখতে পাই। তাই চন্দ্রগ্রহণ দেখার ক্ষেত্রে চোখের কোনও সুরক্ষার প্রয়োজন নেই। রবিবার রাতে কোনও অন্ধকার জায়গায় দাঁড়িয়ে খালি চোখে আকাশে তাকালেই দেখা যাবে চন্দ্রগ্রহণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork