1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
গাজায় যুদ্ধবিরতি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি - dailydeshkantha
১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:১২|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

গাজায় যুদ্ধবিরতি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫,
  • 183 Time View
গাজায় যুদ্ধবিরতি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি
গাজায় যুদ্ধবিরতি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি

অনলাইন নিউজ: তাদের এ বৈঠকের পর সংবাদ সম্মেলন হবে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এই সংবাদ সম্মেলন আয়োজনের বিষয়টি ইঙ্গিত দিচ্ছে ট্রাম্প প্রশাসন ঘোষণা দিতে পারে, গাজায় যুদ্ধ বন্ধের চুক্তিতে সবাই সম্মত হয়েছে। চুক্তিটি হলে গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস জিম্মিদের মুক্তি দেবে।

গাজায় যুদ্ধ পরবর্তী সরকার কেমন হবে, কীভাবে গাজা চলবে সে ব্যাপারে নিজের পরিকল্পনা তুলে ধরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের এ পরিকল্পনায় আরব ও মুসলিম নেতাদের সমর্থন পেয়েছেন তিনি।

অবশ্য গতকাল রোববার ইসরায়েল জানায়, গাজার যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তারা এখনো ভাবছে। অপরদিকে হামাস জানায় আনুষ্ঠানিকভাবে তারা চুক্তির কোনো কাগজপত্র পায়নি।

তা সত্ত্বেও গাজার যুদ্ধবিরতির সম্ভাবনা জোরালো হয়েছে। কারণ গতকাল ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ নেতানিয়াহুর সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনা করেন।

ট্রাম্পের প্রস্তাবে হামাসকে নিরস্ত্রকরণ এবং গাজা পরিচালনায় ফিলিস্তিন অথরিটির ভূমিকা রাখা নিয়ে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু কিছু আপত্তি তুলেছিলেন। নেতানিয়াহুর এসব আপত্তি দূর করতে উইটকোফ তার সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন বলে একটি সূত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে।

এ বৈঠকে ট্রাম্পের জামাতা ও তার সাবেক পরামর্শক জের্ড ক্রুসনারও উপস্থিত ছিলেন।

হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উইটকোফ-নেতানিয়াহুর বৈঠকটি বেশ ভালোভাবে শেষ হয়েছে এবং নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় এ প্রস্তাব নিয়ে নিজের সম্মতি জানাতে পারেন।

গত শুক্রবার থেকেই ট্রাম্প বলছেন গাজা নিয়ে তারা একটি চুক্তিতে হয়ত পৌঁছেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork